হাদিসে বুনিয়াদ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: হাদিসে বুনিয়াদ বলতে ইসলামের মৌলিক স্তম্ভগুলোকে বুঝানো হয়েছে। ইসলাম ধর্মে স্তম্ভ সদৃশ পাঁচটি মৌলিক বিধান রয়েছে। এগুলো পালন করা প্রতিটি মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য। এর কোনো একটির প্রতি অবহেলা বা অবজ্ঞা করলে ইমান বিনষ্ট হয়ে যাবে । উদ্দীপকে “বুনিয়াল ইসলামু আল-খামসিন...” হাদিসাংশে দ্বারা হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত একটি হাদিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পূর্ণাঙ্গ হাদিসটি হলো এই “হযরত ইবনে উমর (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইসলাম পাঁচটি বুনিয়াদ বা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। যথা- ১. এ কথার সাক্ষ্য দেওয়া যে, “আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও প্রেরিত রাসুল। ২. নামাজ (সালাত) প্রতিষ্ঠা করা; ৩. যাকাত আদায় করা; ৪. হজ পালন করা; ৫. রমযান মাসে রোজা রাখা।” অতএব বলা যায়, হাদিসে বুনিয়াল ইসলামু আলা খামসিন দ্বারা ইসলামের এ পাঁচটি মৌলিক বিধানকে বুঝানো হয়েছে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিসে বুনিয়াদ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর