মাওলানা আনিস সাহেবের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় মাওলানা আনিস সাহেবের বক্তব্যকে যথার্থ ও সঠিক বলা যায়। উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বৈধ পন্থায় ব্যবসায় বাণিজ্য করা। আর পেশা হিসেবে ব্যবসায়-বাণিজ্য সর্বোত্তম হওয়ায় রাসুলুল্লাহ (সা.), খুলাফায়ে রাশেদীনসহ অধিকাংশ সাহাবি ব্যবসায় করে জীবিকা নির্বাহ করেছেন। উদ্দীপকে মাওলানা আনিস সাহেব তার বক্তব্যে বলেন, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন বৈধ পন্থায়, সততার সাথে ব্যবসায় করা অত্যন্ত কঠিন কাজ। তাই বিশ্বস্ততা বজায় রেখে ব্যবসায় করলে তাকে কিয়ামতের দিন শহিদদের সাথে রাখা হবে। আমরা একটি হাদিসের দিকে লক্ষ করলে এর সত্যতা দেখতে পাই। তা হলো রাসুল (সা.) বলেছেন- অর্থাৎ, “সত্যবাদী, বিশ্বস্ত, মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবন মাজাহ) পরিশেষে বলা যায়, উদ্দীপকে মাওলানা আনিস সাহেব তার বক্তব্যে মূলত হাদিসের কথাই তুলে ধরেছেন। তাই তার বক্তব্যটি সম্পূর্ণ যথার্থ হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাওলানা আনিস সাহেবের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর