ব্যবসার ক্ষেত্রে সততার কারণে বান্দা কিয়ামতের দিন যে পুরস্কার পাবেন তা হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসার ক্ষেত্রে সততার কারণে বান্দা কিয়ামতের দিন শহিদদের সাথে থাকার পুরস্কার লাভ করবেন। প্রসিদ্ধ একটি হাদিস। রাসুল (সা.) বলেছেন, সত্যবাদী, বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কেয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন। (মুসতাদরাক হাকিম) কেননা, ব্যবসায় সততা ও বিশ্বস্ততা মহৎ গুণ। এজন্য তাদের জন্য এই পুরস্কার। শহিদগণ ইসলামের জন্য বুকের তাজা রক্ত কুরবানি করে দিয়েছেন। তাই তাদের মর্যাদা সবচেয়ে বেশি। ঠিক তেমনি ব্যবসায়ীগণ অনেক ত্যাগ-তিতিক্ষার মোকাবিলা করে হালাল ব্যবসায়- বাণিজ্য সম্পন্ন করেছেন। তাই তাদেরকে শহিদগণের সঙ্গী করে বিশেষ মর্যাদা দেওয়া হবে। সততার পুরস্কার হিসেবে ব্যবসায়ীরা পাবেন এই পুরস্কার। সুতরাং ব্যবসার ক্ষেত্র সততার কারণে বান্দা কিয়ামতের দিন শহিদগণের সাথে থাকবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ব্যবসার ক্ষেত্রে সততার কারণে বান্দা কিয়ামতের দিন যে পুরস্কার পাবেন…
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর