তারেক কেন আল্লাহর শুকরিয়া আদায় করেন? ব্যাখ্যা কর।
উত্তর: তারেক রাসুল (সা.)-এর হাদিসের ওপর আমল করেছে এবং সদকা হিসেবে গণ্য হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তারেক কৃষি জমির কিছু অংশে শাকসবজি আবাদ করেছে। কিছু অংশে বিভিন্ন ফল ফলাদির আবাদ করেন। জমির একপ্রান্তে তিনি কিচু মেহগনি গাছের চারা রোপণ করেন। সেখানে বিভিন্ন রকম পাখ- পাখালির সমাগম হয়। গাছের ছায়ায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে, ফল কুড়িয়ে খায়। এই পুরো কাজটি হাদিসসম্মত হয়েছে। তারেক সওয়াব লাভ করেছে। রাসুল (সা.) বলেছেন, কোনো মুসলমান যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে, এর পর কোনো মানুষ কিংবা পাখি ] = অথবা চতুষ্পদ জন্তু তা হতে ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকাহ হিসেবে গণ্য হবে। (বুখারি ও মুসলিম) সুতরাং এর জন্য সওয়াব ও আখিরাতে উত্তম প্রতিদান রয়েছে। এর জন্যই তারেক আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তারেক কেন আল্লাহর শুকরিয়া আদায় করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর