উদ্দীপকের শুরুতে কোন শাস্ত্রের কথা বলা হয়েছে? বিষয়টি চিহ্নিতপূর্বক এর গুরুত্ব ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের শুরুতে ফিক্হশাস্ত্রের কথা বলা হয়েছে । ইসলাম একটি পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এ জীবনব্যবস্থা একটি শাস্ত্র, যা ফিক্হশাস্ত্র হিসেবে পরিচিত। ফিকহশাস্ত্রে বিস্তারিত দলীল প্রমানের মাধ্যমে ইবাদাত, দৈনন্দিন আমল, আখলাক, পারস্পরিক আদান-প্রদান, বিচার-ফয়সালা ও রাষ্ট্রীয় বিষয়টি সম্পর্কে এই ফিকহশাস্ত্রেই আলোচনা করা হয়েছে। এই ফিকহশাস্ত্রের গুরুত্ব সুদূর প্রসারী। ফিকহশাস্ত্র হলো দ্বীনের স্তম্ভ। ফিক্হশাস্ত্র শরিয়তের ব্যবহারিক দিকের প্রধান ভিত্তি। ফিকহের মাহাত্মা, গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে অসংখ্য বর্ণনা রয়েছে। ইমাম বায়হাকি ও দারে কুতনি বর্ণনা করেন, প্রত্যেক বস্তুর খুঁটি রয়েছে, আর এ দ্বীন ইসলামের খুঁটি হলো ফিক্হ। ফিকহশাস্ত্রের মাধ্যমে কল্যাণ লাভ হয়। ইসলামি হুকুম আহকাম অনুশীলনের মাধ্যমে সে আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়। আল্লাহ বলেন, আর যাকে হিকমত বা ফিক্হের জ্ঞান দান করা হয়েছে তাকে দেওয়া হয়েছে অশেষ কল্যাণ। (আল-বাকারা : ২৬৯) ফিক্হশাস্ত্র চর্চা শ্রেষ্ঠতম ইবাদাত। রাসুল (সা.) বলেন, ফিক্হ চর্চার মজলিস ষাট বছরের ইবাদাত থেকে উত্তম। এই ফিকহশাস্ত্রে শরয়ি বিধানের ব্যাখ্যা। বিন্যাস, সহজ উপস্থাপন, ইসলামি শরিয়তের সংরক্ষণ, ইত্যাদি কারণে ফিক্হশাস্ত্রের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমরা ফিক্হশাস্ত্র যেন চর্চা করতে পারি, আল্লাহ সে তৌফিক যেন দান করে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শুরুতে কোন শাস্ত্রের কথা বলা হয়েছে? বিষয়টি চিহ্নিতপূর্ব…
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর