চিত্র-১-এর '?' জিজ্ঞাসিত স্থানের বিষয়টি নির্ণয়পূর্বক এর বিধান ব্যাখ্যা কর ।
উত্তর: চিত্র-১ এর '?' জিজ্ঞাসিত স্থানের বিষয়টি হলো আল ইজমাউস সুকুতি বা নীরবতামূলক বা নির্বাক ইজমা । ইজমা সুকুতি গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে ইমাম শাফেয়ী ও ইমাম আবু হানিফার মাঝে মতপার্থক্য বিরাজমান। ইমাম শাফেয়ির মতে, ইজমায়ে সুকুতি গ্রহণযোগ্য নয়। কারণ নীরবতা যেমন সম্মতির কারণে হয়ে থাকে। তেমনি ভয়ভীতির কারণেও হতে পারে। তাঁর মতে অস্পষ্টতা দ্বারা দৃঢ় প্রত্যয় অর্জিত হয় না। আর যখন অস্পষ্টতা দেখা দেয় তখন তা দ্বারা দলিল দেওয়া বাতিল বলে গণ্য হবে। ইমাম আবু হানিফার মতে, ইজমায়ে সুকুতি গ্রহণ যোগ্য। তার মতে, নারীবতাই একমত্যের প্রমাণ। যেহেতু ক্ষমতা থাকা সত্ত্বেও মুনকার কাজ হতে বাধা প্রদান না করা এবং এর ওপর চুপ থাকা একজন আদিল ব্যক্তির পক্ষে সম্ভব নয়, আর এটি করা পাপাচারিতা। তাই এ ধরনের পাচাপারিতা মুজতাহিদগণের ব্যাপারে অদৌ কল্পনা করা যায় না। সুতরাং তাদের নীরব থাকা মানে সম্মতি জ্ঞাপন। তাই এটি গ্রহণযোগ্য ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
চিত্র-১-এর '?' জিজ্ঞাসিত স্থানের বিষয়টি নির্ণয়পূর্বক এর বিধান ব্য…
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর