চিত্র-২ এর '?' জিজ্ঞাসিত স্থানের বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এর '?' জিজ্ঞাসিত স্থানের বিষয়টি হলো— আযিমাত বা সুদৃঢ় ঐকমত্য। আযিমাত হলো— প্রবল ইচ্ছা, অনমনীয় প্রত্যয় । ব্যবহারিক অর্থে আযিমাত বলতে কোনো কথায় বা কাজে যুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সম্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করাকে বোঝায় । এর গুরুত্ব বুঝতে হলে— এই বিষয়টি সামনে তুলে ধরতে হয়। সেটি হলো— হযরত আবু বকর (রা.) এর খলিফা হিসেবে নির্বাচনের সময়ে সাহাবিরা এ জাতীয় বক্তব্য পেশ করেছিলেন যে, আমরা এর ওপর একমত হলাম। আবার হযরত উমর (রা.) এর খিলাফতকালে সবাই জামায়াতে তারাবিহের সালাত বিশ রাকাত আদায়ের মাধ্যমে একযোগে কাজের দৃষ্টান্ত' স্থাপন করেছিলেন। সুতরাং উপরোল্লিখিত বিষয়সহ আরো অনেক বিষয়ে আযিমাত বা সুদৃঢ় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই সুদৃঢ় একমত্য না হলে এর সমাধান ইজমার মাধ্যমে দেয়া কঠিন হয়ে যেতো। সুতরাং আযিমাত এর গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ এর '?' জিজ্ঞাসিত স্থানের বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর