হাদিসের আলোকে মাসুদের কার্যক্রম কাদের সাথে তুলনা করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মাসুদ একজন মুমিন সৎ ব্যবসায়ী। তিনি ফরমালিন ও কারবাইডমুক্ত ফল বিক্রি করেন। খারাপ ফল বিক্রি করেন না, ওজনে কম দেন না এবং ইসলামি শরীয়া মোতাবেক জীবনযাপন করেন। যা বর্তমান সময়ে খুবই বিরল। বর্তমানে ব্যবসায় বিভিন্নভাবে ভেজাল অনুপ্রবেশ করেছে। এমন তৈরি পরিবেশে সততার সাথে ব্যবসায় করা দুঃসাহসিকতার বিষয়। এভাবে সততার সাথে সব ব্যবসায়ী ব্যবসায় করলে সাধারণ জনগণ দ্রব্যের ঊর্ধ্বমূল্য থেকে রক্ষা পেত এবং মানসম্পন্ন দ্রবাদি পেত। মাসুদের এ সততা ব্যবসায়ীদের জন্য দৃষ্টান্তস্বরূপ। অন্যদিকে মাসুদ তার এ সততার পুরস্কার অবশ্যই পাবেন। তার অবস্থান হবে শহিদদের সঙ্গে। রাসুল (সা.) বলেছেন, “বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।' (মুসতাদরিকে হাকেম) অর্থাৎ এরূপ ব্যবসায়ী শহিদদের সমমর্যাদা পাবেন। এটা মানুষের জন্য বড় পাওয়া। হাদিস অনুযায়ী মানুষের শ্রেষ্ঠ মৃত্যু হলো শহিদী মৃত্যু। যা সবার ভাগ্যে জোটে না। হযরত খালিদ সাইফুল্লাহ (রা.) অনেক জিহাদে অংশগ্রহণ করেও শহিদ হতে পারেননি। অথচ সততার সাথে ও বিশ্বতার সাথে ব্যবসায় করে শহিদের সমমর্যাদা লাভ করা যায়। এখানে এ বিষয়টিই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মূলত ব্যবসায় অসৎ পথ অবলম্বন করে 1 অনেক অর্থবিত্তের মালিক হওয়া যায়। কিন্তু তা হবে হারাম উপার্জন । মাসুদ এ লোভকে সংবরণ করেছেন, আল্লাহকে ভয় করে তার বিধান .অনুযায়ী ব্যবসায় করেছেন। এজন্যই তিনি উক্ত পুরস্কার পাবেন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিসের আলোকে মাসুদের কার্যক্রম কাদের সাথে তুলনা করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর