“মাহতাব সাহেবের অন্তরে ইসলামের বীজ প্রস্ফুটিত বিশ্লেষণ কর।
উত্তর: মাহতাব সাহেবের অন্তরে ইসলামের বীজ প্রস্ফুটিত। কেননা তাঁর কর্মকাণ্ডে ইমানের অন্যতম দুটি শাখা প্রস্ফুটিত হয়েছে। প্রথম : রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূরে সরানো। দ্বিতীয়ত : লজ্জাশীলতা ইমানের অন্যতম অঙ্গ।— এ হাদিসে আমল করেছেন। হাদিসে ইমানের দুটি শাখা উল্লেখ করা হয়েছে। বস্তুত স্রষ্টার প্রতি বিশ্বাস ও তাঁর সার্বভৌম ক্ষমতার স্বীকৃতিস্বরূপ তাঁর দাসত্ব করা ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা হওয়াই সর্বোতভাবে যুক্তিযুক্ত। অন্যদিকে, সৃষ্টির সেরা মানুষের সার্বিক সুখ-শান্তি ও কল্যাণের নিমিত্তে তাদের জীবনযাত্রার পথে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে ছোটবড় সর্বপ্রকার কণ্টকসদৃশ অসুবিধা ও প্রতিবন্ধকতা বিদূরিত করা ইমানের শাখার অন্তর্ভুক্ত হওয়াও সংগত হয়েছে। এ কারণেই ইসলাম ধর্মে 'খিদমাতে খালক' অর্থাৎ সৃষ্টির সেবা বাধ্যতামূলক বা ফরজ। লজ্জা তথা শালীনতাবোধ মানুষকে নানাবিধ অন্যায়, অপকর্ম ও অশ্লীল কথাবার্তা হতে বাঁচিয়ে রাখে। তাই লজ্জাকে ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে হাদিসে যথার্থভাবে চিহ্নিত করা হয়েছে। অতএব, আল্লাহর প্রতি ইমান, মানবসেবা ও শালীনতাবোধ দ্বারাই মাহতাব সাহেবকে খাঁটি মুমিনে পরিণত হতে পারে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“মাহতাব সাহেবের অন্তরে ইসলামের বীজ প্রস্ফুটিত বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর