নুমানের উক্তিটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নুমানের উক্তি "এজন্য আমাদেরকে বৈধ উপায়ে উপার্জন করতে হবে, কেননা সেটা ফরজের পরে ফরজ" যথার্থ। নুমানের এ উক্তিটি মূলত— “হালাল উপার্জনের জন্য চেষ্টা করা ফরজের পরে একটি ফরজ বা অপরিহার্য কাজ।” (বায়হাকি) নুমানের এ উক্তিটি নিঃসন্দেহে প্রশংসারযোগ্য। কারণ সাম্প্রতিক সময়ে সৎভাবে থাকা বা বৈধ উপার্জন করা কঠিন হয়ে দাড়িয়েছে। এসময়ে পেশা বড় কথা নয়, বড় কথা হলো বৈধ উপার্জন করা। অতএব, আমাদের দৃষ্টি রাখতে হবে চাকরি-বাকরি, ব্যবসায় বাণিজ্য ছাড়াও হালাল উপার্জনের যেকোনো উপায়ের দিকে। সেটি হতে পারে পশুপালন, হাঁস-মুরগির খামার, - মৎস্য চাষ, বৃক্ষরোপণ, ছোটবড় মাঝারি ধরনের নার্সারি, কুটির শিল্প ইত্যাদির মাধ্যমে। এতে যেমন আত্মকর্মসংস্থান ও হালাল উপার্জনের ব্যবস্থা হয়, তেমনি দেশেরও উন্নতি হয় । হালাল বা বৈধ উপার্জনে মানুষের কল্যাণ নিহিত। পক্ষান্তরে, হারাম উপার্জনে রয়েছে অকল্যাণ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদাতের জন্য আর অন্য সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের । জন্য। আল্লাহর ইবাদাত করা যেমন মানুষের কর্তব্য, তেমনি হালাল উপার্জন বা হালাল রুযি অন্বেষণ করাও মানুষের একান্ত কর্তব্য। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনগণ তোমরা হালাল ও পবিত্র বন্ধু আহার কর।" (সূরা আল-বাকারা : ১৭২) সুতরাং বলা যায়, নুমানের উপদেশ যথার্থ হয়েছে। তাই আমরা জীবন চলার পথে শিক্ষকের এ কথা সর্বদা মনে রাখব এবং সে মতে চলব।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
নুমানের উক্তিটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর