শেয়ারFacebookWhatsApp

রাশেদ সাহেবের উপার্জন কীরূপ? হাদিসের আলোকে ব্যাখ্যা কর ।

উত্তর: রাশেদ সাহেবের উপার্জন হালাল বা বৈধ । মানুষের প্রথম ফরজ কাজ হচ্ছে ইমান আনা। ইমান পোষণের আগে ইসলামের কোনো কোনো বিধান পালন করা মানুষের জন্য ফরজ নয়। ইমান এনে মুমিন হওয়ার পর ব্যক্তির ওপর ইসলামের বিভিন্ন হুকুম মানা ফরজ হয় । সালাত, জাকাত, সাওম, হজ প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য ফরজ ইবাদাত। এ ইবাদাতগুলো কবুল হওয়া বা না হওয়া নির্ভর করে ব্যক্তির উপার্জনের ধরনের ওপর। ব্যক্তির উপার্জন যদি হালাল হয়, তাহলে তার ইবাদাত কবুলযোগ্য হবে। অবৈধ উপার্জনকারীর ইবাদাত কবুল হয় না । যেজন্য হালাল উপার্জন করা অন্যান্য ফরজের মতো শুধু ফরজ মাত্র নয়, বরং এটি ফরজের চেয়েও বেশি কিছু। আল্লাহ্ তায়ালা মানুষকে কেবল হালাল জীবিকা গ্রহণেরই নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, 'তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার কর, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি' (সুরা আল-বাকারা : ১৭২)। হালাল রিজিক অন্বেষণ করা জিহাদে নিয়োজিত থাকার মতো। মহানবি (স) বলেন, 'যে ব্যক্তি হালাল উপার্জন দিয়ে তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো।' (ইবনে মাজাহ) ইবাদাত কবুলের মাপকাঠি হিসেবে হালাল উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। প্রদত্ত উদ্দীপকের রাশেদ সাহেবের হারাম গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তিনি হালাল উপার্জনকে বেছে নিয়েছেন। আমাদেরও উচিত রাশেদ সাহেবকে অনুসরণ করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

রাশেদ সাহেবের উপার্জন কীরূপ? হাদিসের আলোকে ব্যাখ্যা কর ।

উদ্দীপক

ভরদুপুর। রাশেদ সাহেব অফিসে বসে পরিবারের কথা ভাবছিলেন দশ সদদ্যের সংসার। আয় যা করেন কোনোমতে মাস চলে। দুশ্চিন্তা মেয়ের বিবাহ নিয়ে। এমন সময় স্থানীয় বহু জমিজমার এক মালিক জমির খাজনা দিতে আসলেন। কাগজপত্রে বেশকিছু অসুবিধা থাকায় লোকটি পঞ্চাশ হাজার টাকার খাজনা দেওয়ার জন্য বিশ হাজার টাকা অতিরিক্ত দিতে চাইলেন। রাশেদ সাহেব বিনয়ের সাথে তা নিতে অস্বীকার করলেন। বললেন, এ কাজ আমার দায়িত্ব। আপনি বৈধ কাগজে নিয়ে আসুন, আমি দাখিলা কেটে দিব। আমার কাজের বিনিময়ে সরকার যে বেতন দিচ্ছে তাতেই আমি খুশি। সাথি তার বান্ধবী লিজার সাথে দেখা হলে খুব লজ্জাজনক ভাষায় কথা বলল। । অন্য আরেক বান্ধবীর সাথেও অনুরূপ আচরণ প্রকাশ করে। একারণে বান্ধবীরা সাথীকে এড়িয়ে চলতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে সাথি একা হয়ে পড়েছে । এতে সে মোটেও বিচলিত নয় ।

Barisal · 2021

উত্তর

উপরের হাত তথা দাতা বা দানকারীর হাত উত্তম।

উত্তর

মানুষ সাধারণত বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়, জীবনযাত্রায় পরিবর্তন আসে। খুব ঘনিষ্ঠ দুজন বন্ধুর আচার-আচরণ, চলাফেরার, আমল-আখলাকে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। এজন্য এক বন্ধুর স্বভাব চরিত্র দেখে অন্য বন্ধু সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাই বলা হয় বন্ধুই বন্ধুর পরিচয়। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে ।

উত্তর

রাশেদ সাহেবের উপার্জন হালাল বা বৈধ । মানুষের প্রথম ফরজ কাজ হচ্ছে ইমান আনা। ইমান পোষণের আগে ইসলামের কোনো কোনো বিধান পালন করা মানুষের জন্য ফরজ নয়। ইমান এনে মুমিন হওয়ার পর ব্যক্তির ওপর ইসলামের বিভিন্ন হুকুম মানা ফরজ হয় । সালাত, জাকাত, সাওম, হজ প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য ফরজ ইবাদাত। এ ইবাদাতগুলো কবুল হওয়া বা না হওয়া নির্ভর করে ব্যক্তির উপার্জনের ধরনের ওপর। ব্যক্তির উপার্জন যদি হালাল হয়, তাহলে তার ইবাদাত কবুলযোগ্য হবে। অবৈধ উপার্জনকারীর ইবাদাত কবুল হয় না । যেজন্য হালাল উপার্জন করা অন্যান্য ফরজের মতো শুধু ফরজ মাত্র নয়, বরং এটি ফরজের চেয়েও বেশি কিছু। আল্লাহ্ তায়ালা মানুষকে কেবল হালাল জীবিকা গ্রহণেরই নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, 'তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার কর, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি' (সুরা আল-বাকারা : ১৭২)। হালাল রিজিক অন্বেষণ করা জিহাদে নিয়োজিত থাকার মতো। মহানবি (স) বলেন, 'যে ব্যক্তি হালাল উপার্জন দিয়ে তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো।' (ইবনে মাজাহ) ইবাদাত কবুলের মাপকাঠি হিসেবে হালাল উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। প্রদত্ত উদ্দীপকের রাশেদ সাহেবের হারাম গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তিনি হালাল উপার্জনকে বেছে নিয়েছেন। আমাদেরও উচিত রাশেদ সাহেবকে অনুসরণ করা।

উত্তর

উদ্দীপকের সাথির আচরণের প্রভাব অত্যন্ত ভয়াবহ । কেননা মহানবি (সা.) ইরশাদ করেন— إِنَّ شَرَ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ اتَّقَاءَ فَحَشِهِ অর্থাৎ নিশ্চয় “মানুষের মধ্যে সেই ব্যক্তিই নিকৃষ্ট, যার অশ্লীলতার ভয়ে মানুষ তাকে পরিত্যাগ করে । এ হাদিসটির সাথে উদ্দীপকের সাথির চরিত্রের সাদৃশ্য রয়েছে। কারণ সাথি নির্লজ্জ কথাবার্তা বললে অনেক মেয়ে তাকে এড়িয়ে চলে এমনকি তার বান্ধবী লিজা তাকে পছন্দ করে না। তাই সাথির অশ্লীলতার জন্য অন্যরা তাকে পরিত্যাগ করছে। সেহেতু হাদিসের বক্তব্য সাথির চরিত্রের সাথে মিলে যায় । অশ্লীলতা নির্লজ্জ কথাবার্তার পরিণতি অত্যন্ত ভয়াবহ । এ সম্পর্কে আল্লাহ বলেন, “যারা অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি বিদ্যমান”। (সূরা আন-নূর : ১৯) এজন্য আল্লাহ তায়ালা আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকতে বলেছেন । আল্লাহ বলেন, “তোমরা কোনো অশ্লীলতার নিকটবর্তী হইও না, চাই তা গোপন হোক বা প্রকাশ্যই হোক।” নির্লজ্জতা সমাজের এক ভয়ানক ব্যাধি। সামাজিক সমস্যা সৃষ্টির মৌলিক উৎস এ অশ্লীলতা। অশ্লীলতার আদি ও জীবন্ত উৎস নির্লজ্জতা। লজ্জা মানুষের চরিত্রের ভূষণ। মানুষ যদি তার লজ্জা হারিয়ে ফেলে, তবে সে যেখানে খুশি সেখানেই যেতে পারে। যা খুশি তাই করতে পারে। এ নির্লজ্জ চরিত্রের লোকেরা সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজকে কলুষিত করে তোলে। এজন্য অশ্লীল কাজ সম্পাদনকারীকে কেউ পছন্দ করে না। সবাই তাকে ঘৃণা করে। তাকে নিকৃষ্ট মানুষ বলে ধারণা করে। কেউ তার সংস্পর্শে আসতে চায় না ৷ মোটকথা অশ্লীলতা মানুষের অন্তরকে কলুষিত করে দেয় এবং ব্যক্তিত্ব ও মানমর্যাদা বিনষ্ট করে দেয়। তাই মুসলমান হিসেবে সাথির উচিত যাবতীয় অশ্লীলতা ও বেহায়াপনা হতে দূরে থাকা ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।