সাথির আচরণের পরিণতি বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের সাথির আচরণের প্রভাব অত্যন্ত ভয়াবহ । কেননা মহানবি (সা.) ইরশাদ করেন— إِنَّ شَرَ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ اتَّقَاءَ فَحَشِهِ অর্থাৎ নিশ্চয় “মানুষের মধ্যে সেই ব্যক্তিই নিকৃষ্ট, যার অশ্লীলতার ভয়ে মানুষ তাকে পরিত্যাগ করে । এ হাদিসটির সাথে উদ্দীপকের সাথির চরিত্রের সাদৃশ্য রয়েছে। কারণ সাথি নির্লজ্জ কথাবার্তা বললে অনেক মেয়ে তাকে এড়িয়ে চলে এমনকি তার বান্ধবী লিজা তাকে পছন্দ করে না। তাই সাথির অশ্লীলতার জন্য অন্যরা তাকে পরিত্যাগ করছে। সেহেতু হাদিসের বক্তব্য সাথির চরিত্রের সাথে মিলে যায় । অশ্লীলতা নির্লজ্জ কথাবার্তার পরিণতি অত্যন্ত ভয়াবহ । এ সম্পর্কে আল্লাহ বলেন, “যারা অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি বিদ্যমান”। (সূরা আন-নূর : ১৯) এজন্য আল্লাহ তায়ালা আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকতে বলেছেন । আল্লাহ বলেন, “তোমরা কোনো অশ্লীলতার নিকটবর্তী হইও না, চাই তা গোপন হোক বা প্রকাশ্যই হোক।” নির্লজ্জতা সমাজের এক ভয়ানক ব্যাধি। সামাজিক সমস্যা সৃষ্টির মৌলিক উৎস এ অশ্লীলতা। অশ্লীলতার আদি ও জীবন্ত উৎস নির্লজ্জতা। লজ্জা মানুষের চরিত্রের ভূষণ। মানুষ যদি তার লজ্জা হারিয়ে ফেলে, তবে সে যেখানে খুশি সেখানেই যেতে পারে। যা খুশি তাই করতে পারে। এ নির্লজ্জ চরিত্রের লোকেরা সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজকে কলুষিত করে তোলে। এজন্য অশ্লীল কাজ সম্পাদনকারীকে কেউ পছন্দ করে না। সবাই তাকে ঘৃণা করে। তাকে নিকৃষ্ট মানুষ বলে ধারণা করে। কেউ তার সংস্পর্শে আসতে চায় না ৷ মোটকথা অশ্লীলতা মানুষের অন্তরকে কলুষিত করে দেয় এবং ব্যক্তিত্ব ও মানমর্যাদা বিনষ্ট করে দেয়। তাই মুসলমান হিসেবে সাথির উচিত যাবতীয় অশ্লীলতা ও বেহায়াপনা হতে দূরে থাকা ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সাথির আচরণের পরিণতি বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর