উদ্দীপকে উল্লিখিত সুমন কোন শাসকের প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুমন ফিরাউনের প্রতি ইঙ্গিত করেছে। ফিরাউন তথা ওয়ালিদ ইবনে মুসায়াব ছিলেন মিশরের অত্যাচারী শাসক। সে এবং তার বংশীয় কিবতিরা বনি ইসরাইলের ওপর সীমাহীন নিপীড়ন চালাত। হযরত মুসা (আ.)-কে আল্লাহ তাদের ত্রাণকর্তা হিসেবে প্রেরণ করেন। ফিরআউন মহান আল্লাহ, মুসা (আ.) ও তার দ্বীনকে অস্বীকার করে। তাঁকে উপেক্ষা করে তাঁর জাতির ওপর জুলম অব্যাহত রাখে। ফিরআউনের জুলুম হতে রক্ষা পাওয়ার জন্য মুসা (আ.) তার জাতিকে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওয়ানা হন। তাঁর চলে যাওয়ার খবরে ফিরআউনের মনে প্রতিহিংসা জেগে ওঠে। সে তার সেনাবাহিনী নিয়ে মুসা (আ.) ও তাঁর সঙ্গীদের ধাওয়া করে। এর ফলে বনি ইসরাইল মহাবিপদের মুখোমুখি হয়। তাঁদের পিছনে অত্যাচারী ফিরআউনের নিষ্ঠুর সেনাদল আর সামনে উত্তাল লোহিত সাগর। এমন দুঃসময়ে তারা যখন সুনিশ্চিত ধ্বংস ও হত্যাকাণ্ডের মুখোমুখি তখন আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করেন। আল্লাহর নির্দেশে সাগর বিভক্ত হয়ে যায়। তার বুক চিরে জেগে ওঠে পারাপারের প্রশস্ত সড়ক। মুসা (আ.) অলৌকিকভাবে এ সড়ক দিয়ে নিরাপদে সাগর পার হন। তাদের ধাওয়া করতে পিছনে পিছনে ছুটে আসে ফিরআউনের বাহিনী। কিন্তু পুরো সেনাদল যখন সড়কের মাঝামাঝি পৌঁছে, তখন আল্লাহর নির্দেশে সড়ক অদৃশ্য হয়ে যায়। বনি ইসরাইলের চোখের সামনে ফিরআউন তার দলবলসহ লোহিত সাগরে ডুবে মারা যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুমন কোন শাসকের প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর