শেয়ারFacebookWhatsApp

'দুটি জিনিস'-এর দ্বিতীয়টির গুরুত্ব বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের 'দুটি জিনিস'-এর দ্বিতীয়টি দ্বারা আল-হাদিসকে নির্দেশ করা হয়েছে। মুমিন জীবনে আল-হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ মুমিনের কর্তব্য হলো তার জীবনকে আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে পরিচালিত করা। এজন্য মুমিনকে সর্বপ্রথম আল-কুরআনের এবং দ্বিতীয়ত আল-হাদিসের দ্বারস্থ হতে হয়। কেননা আল-কুরআনে দ্বীন ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা বর্ণনা করা হয়েছে এবং আল-হাদিসে তার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই আল্লাহর পথে বা দ্বীন ইসলামের পথে চলতে হলে মুমিনের জন্য আল-হাদিসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আল-হাদিসকে বাদ দিয়ে কেউ যদি শুধুমাত্র কুরআনের অনুসরণ করতে চায় তাহলে সে ভুল পথে পরিচালিত হবে। কারণ আল্লাহ তায়ালা রাসুল (সা.) তথা তাঁর রেখে যাওয়া আদর্শের পদাঙ্ক অনুসরণ করতে বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, “(হে রাসুল) আপনি বলুন! যদি তোমরা আল্লাহকে ভালোবাস তাহলে আমার অনুসরণ কর। (তাহলে) আল্লাহ তোমাদের ভালোবাসবেন। (সূরা আলে-ইমরান : ৩১) তাছাড়া মুমিন হওয়ার অপরিহার্য শর্ত হলো হাদিসকে মেনে নেওয়া। যেমন আল্লাহ বলেছেন, “আর আপনার প্রতিপালকের শপথ। তারা কখনই মুমিন হতে পারবে না যদি না তারা তাদের পারস্পরিক সকল ব্যাপারে আপনাকে সিদ্ধান্তকারীরূপে মেনে নেয় এবং আপনার ফায়সালা নিঃশর্তভাবে পালন করে। (সূরা নিসা : ৬৫) আর রাসুল (সা.)-এর বিধিনিষেধ ও ফায়সালা হাদিসে লিপিবদ্ধ রয়েছে। অবশেষে আমরা বলতে পারি, দেহের জন্য যেমন প্রাণের আবশ্যকতা রয়েছে তেমনি মুমিনের কুরআন বিশ্লেষণের জন্য আল-হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'দুটি জিনিস'-এর দ্বিতীয়টির গুরুত্ব বর্ণনা কর।

উদ্দীপক

মহানবি (সা.) বলেছেন, 'আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা সে দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না।

Dhaka · 2021

উত্তর

রাসুল (সা.)-এর কথা কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে ।

উত্তর

মহান আল্লাহ তায়ালা রাসুল (সা.)-এর কথার সত্যতার স্বীকৃতি দিয়ে পবিত্র কুরআনের সূরা নজমের চার নং আয়াতে বলেন, 'তিনি ওহি ছাড়া কোনো কথাই বলেন না। এর দ্বারা বোঝা যায়, পবিত্র কুরআন ছাড়াও রাসুল (সা.)-এর সমস্ত হাদিস ও তার কর্ম সবই ওহির অন্তর্গত। তিনি আল্লাহ তায়ালার ইশারায় কথা বলেন। এজন্য হাদিসকে পরোক্ষ ওহি বলা হয়। রাসুল (সা.) মনগড়া কোনো কথা বলতেন না বরং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির আলোকেই কথা বলতেন ।

উত্তর

উদ্দীপকের 'দুটি জিনিস'-এর দ্বিতীয়টি দ্বারা আল-হাদিসকে নির্দেশ করা হয়েছে। মুমিন জীবনে আল-হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ মুমিনের কর্তব্য হলো তার জীবনকে আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে পরিচালিত করা। এজন্য মুমিনকে সর্বপ্রথম আল-কুরআনের এবং দ্বিতীয়ত আল-হাদিসের দ্বারস্থ হতে হয়। কেননা আল-কুরআনে দ্বীন ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা বর্ণনা করা হয়েছে এবং আল-হাদিসে তার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই আল্লাহর পথে বা দ্বীন ইসলামের পথে চলতে হলে মুমিনের জন্য আল-হাদিসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আল-হাদিসকে বাদ দিয়ে কেউ যদি শুধুমাত্র কুরআনের অনুসরণ করতে চায় তাহলে সে ভুল পথে পরিচালিত হবে। কারণ আল্লাহ তায়ালা রাসুল (সা.) তথা তাঁর রেখে যাওয়া আদর্শের পদাঙ্ক অনুসরণ করতে বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, “(হে রাসুল) আপনি বলুন! যদি তোমরা আল্লাহকে ভালোবাস তাহলে আমার অনুসরণ কর। (তাহলে) আল্লাহ তোমাদের ভালোবাসবেন। (সূরা আলে-ইমরান : ৩১) তাছাড়া মুমিন হওয়ার অপরিহার্য শর্ত হলো হাদিসকে মেনে নেওয়া। যেমন আল্লাহ বলেছেন, “আর আপনার প্রতিপালকের শপথ। তারা কখনই মুমিন হতে পারবে না যদি না তারা তাদের পারস্পরিক সকল ব্যাপারে আপনাকে সিদ্ধান্তকারীরূপে মেনে নেয় এবং আপনার ফায়সালা নিঃশর্তভাবে পালন করে। (সূরা নিসা : ৬৫) আর রাসুল (সা.)-এর বিধিনিষেধ ও ফায়সালা হাদিসে লিপিবদ্ধ রয়েছে। অবশেষে আমরা বলতে পারি, দেহের জন্য যেমন প্রাণের আবশ্যকতা রয়েছে তেমনি মুমিনের কুরআন বিশ্লেষণের জন্য আল-হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে।

উত্তর

উদ্দীপকে উদ্দীষ্ট প্রথম বিষয়টি হলো আল-কুরআন মানবজীবনে এর গুরুত্ব অপরিসীম। আল-কুরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এটি কিয়ামত পর্যন্ত আগত মানুষের জীবন বিধান হিসেবে কার্যকর থাকবে। আল-কুরআন শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো- এটি নাযিল করার সাথে সাথে অন্যান্য আসমানি কিতাবের যাবতীয় হুকুম-আহকাম বাতিল ঘোষণা করা হয়েছে। সেসবের কার্যকারিতা রহিত করা হয়েছে। আর তদস্থলে আল-কুরআনের বিধানকে বহাল করা হয়েছে। সুতরাং এর মাধ্যমে বোঝা যায়, আল-কুরআনই সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ । আল-কুরআন নাযিল করা হয়েছে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা)-এর ওপর। এটি এজন্য নাযিল করা হয়েছে যাতে মানুষ হিদায়েত লাভ করতে পারে। পবিত্র কুরআনে এ মর্মে ঘোষিত হয়েছে— “আল্লাহর পক্ষ হতে রাসুল (সা.) তোমাদের নিকট জ্যোতি ও সুস্পষ্ট গ্রন্থসহ আগমন করেছেন। যারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে তাদেরকে তিনি এ গ্রন্থের সাহায্যে শান্তির সকল পথেরই সন্ধান দেবেন। তাদেরকে নিজের নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন এবং সরল-সহজ মুক্তির রাজপথে পরিচালনা করেন।” (সূরা মায়িদা : ১৫-১৬) আল্লাহ তায়ালা কুরআনে আরও এরশাদ করেন- মা, ভাত, althy so অর্থাৎ “আল-কুরআন মানবজাতির পথনির্দেশক এবং সৎ পথের সুস্পষ্ট নীতিমালা আর সত্যাসত্যের পার্থক্য নির্ণয়কারী।” (সূরা বাকারা : ১৮৫) তিনি আরও এরশাদ করেন- هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ অর্থাৎ “আল-কুরআন মানবজাতির পথনির্দেশক এবং সৎ পথের সুস্পষ্ট নীতিমালা আর সত্যাসত্যের পার্থক্য নির্ণয়কারী।” (সূরা বাকারা : ১৮৫) তিনি আরও এরশাদ করেন- “নিশ্চয়ই এ কুরআন কেবল সেই পথেরই সন্ধান দেয় যা সুদৃঢ় সর্বোৎকৃষ্ট।” (সূরা বনি ইসরাইল : ৯) রাসুল (সা.) এমন একসময় নবুয়ত লাভ করেন, যখন আরব তথা গোটা বিশ্ব পঙ্কিলতায় অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি কুরআনের মাধ্যমে সে সমাজকে পঙ্কিলতামুক্ত করেছিলেন। তাই আল-কুরআনই বিশ্বমানবতার মুক্তি সনদ । অন্যদিকে, আল-কুরআনের আগমনের মাধ্যমে অন্যান্য সকল আসমানি কিতাবের কার্যক্রম রহিত হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত আল-কুরআনের কার্যকারিতা ঘোষণা করা হয়। সে বিবেচনায় আল- কুরআনই সব আসমানি কিতাবের সেরা কিতাব।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।