উদ্দীপকের আলোকে মুমিনগণের পারস্পরিক সম্পর্ক কেমন হবে? ব্যাখ্যা কর ।
উত্তর: মুমিনদের পারস্পরিক সম্পর্ক একই দেহের ন্যায় । ইসলামে সকল মুসলমান ভাই ভাই। মুসলমানগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক, সে কালো হোক বা সাদা। ধনী হোক কিংবা পরিব সকলেই ভাই-ভাই। আল্লাহ তায়ালা বলেন- “মুমিনগণতো পরস্পর ভাই ভাই।” (সূরা আল-হুজুরাত, আয়াত ১০) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” (বুখারি) বিশ্বের সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তারা পরস্পরের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ করবে। এটাই ইসলামের শিক্ষা। একটি হাদিসে মহানবি (সা.) মুসলমানদের এ ভ্রাতৃত্বের স্বরূপ তুলে ধরেছেন। তিনি বলেন, “তুমি মুমিনগণকে পারস্পরিক করুণা প্রদর্শন, সম্প্রীতি, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায় তখন গোটা দেহই কষ্ট পায়।” (বুখারি ও মুসলিম) ইসলামি ভ্রাতৃত্বের দাবি হলো একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের সুখে সুখী এবং দুঃখে দুঃখী হবে । তার প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা ' করবে। অপর মুসলিম ভাইয়ের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করবে। ঠিক তেমনিভাবে উদ্দীপকেও আমরা দেখতে পাই, ফিলিস্তিনের মুসলিমদের ওপর অত্যাচার করার খবরে পাশের দেশের মুসলিমরা সমবেত হয়ে * প্রতিবাদ জানায়। এটাই হলো ভ্রাতৃত্বের অন্যতম দাবি । মুসলমানদের এ পারস্পরিক ভ্রাতৃত্ব হলো ইসলামি ভ্রাতৃত্ব। ফলে দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে পতিত হলে অন্য মুসলমানও তার সমব্যথী হয়, তার সাহায্যে এগিয়ে আসে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মুমিনগণের পারস্পরিক সম্পর্ক কেমন হবে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর