রশিদের কর্মকাণ্ডে হাদিসে বর্ণিত কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: রশিদের রাস্তা থেকে ভাঙ্গা কাচ সরিয়ে ফেলার কাজটি হাদিস অনুযায়ী ক্ষুদ্রতম ইমানের পর্যায়ভুক্ত। অন্তরে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মৌখিক স্বীকৃতি দেওয়া এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলা হয়। বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের ইমানের পর্যায়গুলো প্রকাশিত হয়। রশিদের কাজটি আপাতদৃষ্টিতে সাধারণ বলে মনে হলেও এটি তার ইমানের ক্ষুদ্রতম পরিচায়ক। উদ্দীপকে বর্ণিত রশিদ একদিন কলেজ শেষে বাড়ি ফেরার পথে একটি ভাঙ্গা কাচ রাস্তার উপর পড়ে থাকতে দেখে সে কাচের টুকরাটি তুলে ডাস্টবিনে রেখে দেয়। রাসুলের (স) একটি হাদিস অনুযায়ী তার এ কাজটিকে ইমানের পর্যায়ে বিবেচনা করা যায়। এ হাদিসে বলা হয়েছে, ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তমটি হচ্ছে, মহান আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর ক্ষুদ্রতমটি হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। অর্থাৎ যাতায়াতের পথে ইট- পাথর, ভাঙা কাচ, কাঁটা ইত্যাদি পড়ে থাকতে দেখলে তা সরানো হলো ক্ষুদ্রতম ইমান। সুতরাং এ থেকে প্রমাণিত হয় রশিদের রাস্তা থেকে ভাঙ্গা কাচ ফেলে দেওয়ার মতো ছোট জনকল্যাণমূলক কাজও ক্ষুদ্রতম ইমানের অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রশিদের কর্মকাণ্ডে হাদিসে বর্ণিত কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর