উদ্দীপকে জনাব সালামের কথায় কাদের চিত্র ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব সালামের কথায় মুনাফিকদের চিত্র ফুটে উঠেছে। যারা অন্তরে কুফরি লালন করে এবং মুখে ইমানের দাবি করে তাঁরা মুনাফিক। মুনাফিকদের কথা ও কাজে মিল থাকে না। তারা মুখে এক রকম বললেও কাজে ঠিক তার বিপরীতটা করে। যা জনাব সালামের বক্তব্যেও ফুটে উঠেছে। উদ্দীপকের জনাব সালাম মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, এ পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা মহানবি (স) কে লোক দেখানোর জন্য ভালোবাসে কিন্তু অন্তরের গভীরে তাকে অস্বীকার করে। সালাম সাহেবের এ বক্তব্যে মুনাফিকদের দ্বিমুখী নীতি অবলম্বনের বিষয়টিই স্পষ্ট হয়ে ওঠে। মুমিনদের সাথে মিশে তারা ইমানের দাবি করে। অথচ নির্জনে অন্তরঙ্গ বন্ধুদের সাথে মিলিত হয়ে মুমিনদেরকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। মুনাফিকদের অন্তরচক্ষু থাকে অন্ধ। তাই তারা সঠিক পথের আলো থেকে বঞ্চিত। আর এরাই হলো ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর । পরকালে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের এমন একটি স্তরে, যে স্তরের ভয়ে জাহান্নামের অন্যান্য স্তরও কম্পিত হয়। তাই আমাদের উচিত, এরূপ ভণ্ডামি থেকে নিজেদেরকে মুক্ত রেখে প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সালামের কথায় কাদের চিত্র ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর