রাহিক ওয়াজে কোন ইমাম সম্পর্কে জানতে পারে? ব্যাখ্যা কর ।
উত্তর: রাহিক ওয়াজে প্রসিদ্ধ ফিকহশাস্ত্রবিদ ইমাম আবু হানিফা (র.)- এর সম্পর্কে জানতে পেরেছে। ইমাম আবু হানিফা (র) হিজরি ৮০ সন মোতাবেক ৬৯৯ মতান্তরে ৭০০ খ্রিস্টাব্দে ইরাকের বিখ্যাত কুফা নগরে জন্মগ্রহণ করেন। ইমাম আযম আবু হানিফা (র.) ফিকহশাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। তিনি সুদক্ষ ৪০ জন ছাত্রের সমন্বয়ে ফিকহ মাসআলা সমাধানের জন্য একটি বোর্ড গঠন করেন। এ বোর্ডের সদস্যদের কঠোর পরিশ্রমের ফলে ৮৩ হাজার মাসআলা সংবলিত কুতুবে হানাফিয়্যাহ রচিত হয়। ফিকহশাস্ত্র ছাড়াও ইলমে হাদিস, ইলমে কালাম, ইলমে বালাগাত, ইলহে নাহু, ইলমে সরফ, ইলমে তাফসির প্রভৃতি বিষয়ে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন । ইমাম আবু হানিফা (র.) সর্বপ্রথম ইলমে ফিক্হ সংকলনের মাধ্যমে এবং তা সর্বাধিক যুক্তিযুক্ত ও শক্তিশালী দলিলের ভিত্তিতে স্থাপন করায় দলে দলে লোকজন তাঁর অনুসরণ ও অনুকরণ করতে থাকে। তাঁর মাযহাবের নাম হয় হানাফি মাযহাব । উল্লেখ্য, এ মাযহাব শক্তিশালী ও যুক্তিযুক্ত বলেই বিশ্বের তিন-চতুর্থাংশ মুসলমান এ মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা (র.) সত্যের জয়গান গেয়ে অবশেষে লৌহ শলাকার চার দেয়ালে নির্জন সেলে নির্মম কারাবরণকারী সৈনিক হিসেবে জীবনের শেষ সময় অতিবাহিত করেন। ১৫০ হিজরি মোতাবেক ৭৭০ খ্রিস্টাব্দে খলিফা মানসুর কর্তৃক বিষ প্রয়োগের মাধ্যমে এ মহান ব্যক্তির জীবনাবসান ঘটে। বাগদাদের খাইযরান নামক স্থানে তাঁকে সমাহিত করা হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রাহিক ওয়াজে কোন ইমাম সম্পর্কে জানতে পারে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর