উদ্দীপকে উল্লিখিত রিফাতের কার্যক্রমকে হাদিসের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রিফাতের কাজে পাঠ্যবইয়ের ১৪নং হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। হাদিসটি হলো- مِن مُسْلِمٍ يَغْرِسُ غَرْساً اويَزرَعُ زَرْعًا فَيَأْكُلْ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةُ إِلا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ . অর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) উক্ত হাদিসে বৃক্ষ রোপণের জন্য উৎসাহিত করা হয়েছে। এ হাদিস থেকে উৎসাহিত হয়ে রিফাত ঈদের টাকা জমিয়ে কিছু গাছের চারা ক্রয় করে রাস্তার দুই পাশে সেগুলো রোপণ করে। রিফাতের লাগানো এ গাছের ফল কোনো মানুষ বা পশুপাখি ভক্ষণ করলে বা কোনো পথচারী ছায়ায় আশ্রয় গ্রহণ করলে এর সওয়াব তিনি পেতে থাকবেন। এছাড়া গাছ সর্বদা অক্সিজেন দিচ্ছে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখছে। এর মাধ্যমে মানুষ ও অন্যান্য জীব উপকৃত হচ্ছে। সেজন্যও রিফাতও সওয়াব পাবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রিফাতের কার্যক্রমকে হাদিসের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর