উদ্দীপকে বর্ণিত জনাব তারিফের আচরণ কোন শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব তারিফের আচরণ ইসলামে ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিসটির শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামি ভ্রাতৃত্ববোধের শিক্ষা হলো দেশ, কাল, জাতি, বর্ণ-নির্বিশেষে সব মুসলিম ইসলামি আদর্শের ভিত্তিতে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। মুমিনের ভ্রাতৃত্ব ইমানের অনিবার্য দাবির ফল। পরস্পরের সুখ- দুঃখ উপলব্ধি এবং আচার-আচরণ, বিশ্বাস ও চিন্তার ঐক্যে মুমিনরা যেন এক অভিন্ন দেহ। একজন মুমিন অসুস্থ হলে অপর মুমিন তার সেবা করবে, পরস্পরের সাথে সর্বদা সদ্ভাব বজায় রাখবে । এটাই ইসলামি ভ্রাতৃত্ববোধের শিক্ষা। রাসুল (স) বলেন, 'তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া, তাদের মধ্যস্থিত ভালবাসা ও পারস্পরিক সহানুভূতি প্রদর্শনে একটি দেহসদৃশ দেখতে পাবে' (বুখারি ও মুসলিম)। তারিফের আচরণে এই হাদিসের শিক্ষাই প্রতিফলিত হয় । উদ্দীপকে বর্ণিত জনাব বশির ও তারিফ একই মহল্লার অধিবাসী। তারিফ বশিরের সাথে সভাব বজায় রাখেন। বশির অসুস্থ হলে তাঁকে দেখতে যান এবং দেখা হলে সালাম দেন। জনাব তারিফ মনে করেন, বশির তারই দেহের একটি অংশ। তার এই শিক্ষাটি এসেছে রাসুল (স)-এর ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিস থেকে। কারণ ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত উক্ত হাদিসটিই সব মুসলিমকে পারস্পরিক দয়া ও কল্যাণকামিতার শিক্ষা দেয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব তারিফের আচরণ কোন শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর