শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে জনাব বশিরের আচরণের সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের জনাব বশিরের শত্রুতামূলক আচরণে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। ইসলামি ভ্রাতৃত্ব পারস্পরিক দয়া, ভালবাসা ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অসদাচরণ করা, সুসম্পর্ক বজায় না রাখা, অন্যের ক্ষতি করা ইত্যাদি ইসলামি ভ্রাতৃত্ববোধের পরিপন্থি। কারণ এসব আচরণ সমাজে বিরূপ প্রভাবের সৃষ্টি করে। সমাজের কেউ যদি অন্যদের সাথে সদাচরণ না করে বরং ক্ষতিসাধন করার চেষ্টা করে, তাহলে সমাজে শান্তি বিরাজ করা সম্ভব হয় না। উপরন্তু এই ধরনের আচরণের প্রভাবে সমাজে পরস্পরের মধ্যে শত্রুতা, ঠকানোর মানসিকতা, স্বার্থচিন্তা ইত্যাদির সৃষ্টি হয়। ফলে সমাজ থেকে শান্তি দূর হয়ে অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জনাব বশিরের আচরণের সামাজিক প্রভাবও এরকমই। উদ্দীপকের জনাব বশির ও তারিফ একই মহল্লার অধিবাসী। জনাব তারিফ বশিরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখলেও জনাব বশির তার সাথে সদাচরণ করেন না। উপরন্তু সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করেন। বশিরের আচরণ সমাজের শান্তি বিনষ্ট করে। অবিশ্বাস, শত্রুতা, স্বার্থচিন্তা ইত্যাদির জন্ম দেয়। পারস্পরিক কল্যাণ, সহানুভূতি ও ভালোবাসা থেকে সবাইকে বঞ্চিত হতে হয়। অসদাচরণ, স্বার্থচিন্তা, অন্যের ক্ষতি করা ইত্যাদি ইসলামি ভ্রাতৃত্বের প্রতিবন্ধক। সামাজিক অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টিতে এগুলো প্রধান ভূমিকা পালন করে। তাই ইসলামি ভ্রাতৃত্ববোধ রক্ষায় এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় আমাদেরকে অসদাচরণ ও শত্রুতা পরিহার করে চলতে হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে জনাব বশিরের আচরণের সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।

উদ্দীপক

জনাব বশির ও তারিফ একই মহল্লার অধিবাসী। তারিফ বশিরের সাথে সভাব বজায় রাখেন। বশির অসুস্থ হলে তাঁকে দেখতে যান। দেখা হলে সালাম দেন। তিনি মনে করেন বশির তাঁরই দেহের একটি অংশ। অপরদিকে বশির তারিফের সাথে সৎ আচরণ করেন না। বরং সুযোগ পেলেই তাঁর ক্ষতি করার চেষ্টা করেন। একথা মুহাদ্দিস জানতে পারলে, তিনি তাঁদেরকে মহানবি (স.) এর নিম্নোক্ত হাদিসটি শোনান— 'তুমি মুমিনদেরকে পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের দিক দিয়ে একই দেহের ন্যায় দেখতে পাবে।

Dhaka · 2019

উত্তর

আল - হাসাদ শব্দের অর্থ হিংসা।

উত্তর

ঋণের অশুভ পরিণতি সম্পর্কিত হাদিসটি দ্বারা রাসুল (স) আমাদেরকে ঋণ গ্রহণে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ঋণ হলো এমন এক ধরনের দায়বদ্ধতা, যার জন্য নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। একজন ঋণগ্রহীতা সমাজে স্বাধীনভাবে চলতে পারে না। কারণ সবসময় ঋণদাতার উপস্থিতি তার মনে উদ্বেগের সৃষ্টি করে। কখনও কখনও জনসমক্ষে তাকে ঋণের জন্য অপমানিত হতে হয়। এসব লাঞ্ছনা ঋণগ্রহীতাকে স্বস্তিতে থাকতে দেয় না। সে রাতে দুশ্চিন্তার শিকার হয় এবং তার সার্বিক অবস্থার উন্নতি বাধাগ্রস্ত হয়। এরূপ অবস্থা থেকে বাঁচার জন্যই রাসুল (স) ঋণ গ্রহণ থেকে সাবধান থাকার নির্দেশ দিয়েছেন

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব তারিফের আচরণ ইসলামে ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিসটির শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামি ভ্রাতৃত্ববোধের শিক্ষা হলো দেশ, কাল, জাতি, বর্ণ-নির্বিশেষে সব মুসলিম ইসলামি আদর্শের ভিত্তিতে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। মুমিনের ভ্রাতৃত্ব ইমানের অনিবার্য দাবির ফল। পরস্পরের সুখ- দুঃখ উপলব্ধি এবং আচার-আচরণ, বিশ্বাস ও চিন্তার ঐক্যে মুমিনরা যেন এক অভিন্ন দেহ। একজন মুমিন অসুস্থ হলে অপর মুমিন তার সেবা করবে, পরস্পরের সাথে সর্বদা সদ্ভাব বজায় রাখবে । এটাই ইসলামি ভ্রাতৃত্ববোধের শিক্ষা। রাসুল (স) বলেন, 'তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া, তাদের মধ্যস্থিত ভালবাসা ও পারস্পরিক সহানুভূতি প্রদর্শনে একটি দেহসদৃশ দেখতে পাবে' (বুখারি ও মুসলিম)। তারিফের আচরণে এই হাদিসের শিক্ষাই প্রতিফলিত হয় । উদ্দীপকে বর্ণিত জনাব বশির ও তারিফ একই মহল্লার অধিবাসী। তারিফ বশিরের সাথে সভাব বজায় রাখেন। বশির অসুস্থ হলে তাঁকে দেখতে যান এবং দেখা হলে সালাম দেন। জনাব তারিফ মনে করেন, বশির তারই দেহের একটি অংশ। তার এই শিক্ষাটি এসেছে রাসুল (স)-এর ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিস থেকে। কারণ ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত উক্ত হাদিসটিই সব মুসলিমকে পারস্পরিক দয়া ও কল্যাণকামিতার শিক্ষা দেয়।

উত্তর

উদ্দীপকের জনাব বশিরের শত্রুতামূলক আচরণে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। ইসলামি ভ্রাতৃত্ব পারস্পরিক দয়া, ভালবাসা ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অসদাচরণ করা, সুসম্পর্ক বজায় না রাখা, অন্যের ক্ষতি করা ইত্যাদি ইসলামি ভ্রাতৃত্ববোধের পরিপন্থি। কারণ এসব আচরণ সমাজে বিরূপ প্রভাবের সৃষ্টি করে। সমাজের কেউ যদি অন্যদের সাথে সদাচরণ না করে বরং ক্ষতিসাধন করার চেষ্টা করে, তাহলে সমাজে শান্তি বিরাজ করা সম্ভব হয় না। উপরন্তু এই ধরনের আচরণের প্রভাবে সমাজে পরস্পরের মধ্যে শত্রুতা, ঠকানোর মানসিকতা, স্বার্থচিন্তা ইত্যাদির সৃষ্টি হয়। ফলে সমাজ থেকে শান্তি দূর হয়ে অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জনাব বশিরের আচরণের সামাজিক প্রভাবও এরকমই। উদ্দীপকের জনাব বশির ও তারিফ একই মহল্লার অধিবাসী। জনাব তারিফ বশিরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখলেও জনাব বশির তার সাথে সদাচরণ করেন না। উপরন্তু সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করেন। বশিরের আচরণ সমাজের শান্তি বিনষ্ট করে। অবিশ্বাস, শত্রুতা, স্বার্থচিন্তা ইত্যাদির জন্ম দেয়। পারস্পরিক কল্যাণ, সহানুভূতি ও ভালোবাসা থেকে সবাইকে বঞ্চিত হতে হয়। অসদাচরণ, স্বার্থচিন্তা, অন্যের ক্ষতি করা ইত্যাদি ইসলামি ভ্রাতৃত্বের প্রতিবন্ধক। সামাজিক অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টিতে এগুলো প্রধান ভূমিকা পালন করে। তাই ইসলামি ভ্রাতৃত্ববোধ রক্ষায় এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় আমাদেরকে অসদাচরণ ও শত্রুতা পরিহার করে চলতে হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।