উদ্দীপকে উল্লেখিত জনাব আকবরের জীবনের সাথে কোন বিখ্যাত মনীষীর জীবনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আকবরের জীবনের সাথে বিখ্যাত মনীষী ইমাম বুখারি (র)-এর জীবনের মিল রয়েছে। ইমাম বুখারি (র) ছিলেন তীক্ষ্ণ স্মৃতিশক্তিধর, গবেষক, মুহাদ্দিস ও অসাধারণ সৃজনশীলতার অধিকারী। দশ বছর বয়সের পূর্বেই তিনি আল কুরআন মুখস্থ করেন। শৈশবেই পিতৃহারা হন। তাঁর মা তাকে লালন- পালন করেন। পরবর্তীতে তিনি মায়ের সাথে হজ সম্পাদন করেন এবং হিজাযে শিক্ষা গ্রহণে মনোনিবেশ করেন। এদিক থেকে জনাব আকবরের সঙ্গে তার জীবনের মিল পাওয়া যায়। উদ্দীপকের জনাব আকবর একজন সৎ ও মেধাবী গবেষক। দশ বছর বয়সে তিনি কুরআনের হাফেজ হন। শৈশবে তাঁর পিতা মৃত্যুবরণ করলে তিনি মায়ের স্নেহে লালিত-পালিত হন। এক পর্যায়ে মায়ের সাথে হজ পালন করেন এবং হিজাযে শিক্ষা লাভ করেন। তার জীবনের এ ঘটনা ইমাম বুখারি (র)-এর জীবনেরই প্রতিচ্ছবি। কারণ অল্প বয়সে কুরআন হিজ, শৈশবে পিতৃহারা, হয়ে মায়ের স্নেহে লালিত-পালিত হওয়া, হজ পালন ও শিক্ষা লাভ করা ইত্যাদি সবই ইমাম বুখারি (র)-এর জীবনের সঙ্গে মিলে যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব আকবরের জীবনের সাথে কোন বিখ্যাত মনীষীর জীবনের…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর