নাফিজার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
উত্তর: নাফিজার চরিত্রে ইমান ও লজ্জাশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলাম শালীনতার ধর্ম। আর একজন মুমিন ইসলামের এ বৈশিষ্ট্যের ধারক। মুমিন ব্যক্তি ইসলামের যাবতীয় বিধি-বিধান মেনে চলেন। আচার-আচরণ, কথা-বার্তা, পোশাক-আশাক সবকিছুতে সুন্দর ও শোভন হওয়া ইসলামের নীতি। অশ্লীলতা ও অশোভন আচরণ মানুষের নৈতিক জীবনকে ধ্বংস করে দেয়। তাই ইসলামের আদর্শ ও শিক্ষা উন্নত সংস্কৃতির ধারক। এখানে, অনৈতিকতা, অশ্লীলতার কোনো স্থান নেই। তাই নাফিজা ইসলামি আচার-আচরণ ও বিধি-বিধান মেনে চলে ইমানদারিত্বের পরিচয় দিয়েছে।ইসলাম সকল মানুষকে নম্র, ভদ্র ও শালীন হওয়ার নির্দেশ দেয়। যেসব কাজ শালীনতাবিরোধী ইসলামে তা নিষিদ্ধ করা হয়েছে। পোশাক- পরিচ্ছদ ও চলাফেরায় শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়। ইভটিজিং, ব্যভিচার ইত্যাদি জঘন্য অপরাধের জন্ম দেয়। তাই বিনা প্রয়োজনে অশালীনভাবে নারীদের বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়। এক্ষেত্রে যেতে হলে পর্দা ও শালীনতা অবলম্বন করে যেতে হবে। এ প্রসঙ্গে মহানবি (স) বলেছেন, 'লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়' (মুসলিম)। তিনি আরও বলেন, 'অশ্লীলতা যেকোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে' (তিরমিজি)। সুতরাং চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, আচার-আচরণে লজ্জাশীল ও মার্জিত হয়ে শালীনতার অনুশীলন করা ইসলামের নির্দেশ। নাফিজা এ নির্দেশ মান্য করে একজন মুমিনের পরিচয় দিয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
নাফিজার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর