উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে নাফিজার বাবার বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ঘ উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে নাফিজার বাবার বক্তব্য যথার্থ।নাফিজার বাবার বক্তব্যে শালীনতার গুরুত্ব প্রকাশ পেয়েছে। তিনি মেয়ের বান্ধবী নাদিয়াকে অনৈসলামিক পোশাক পরিহার করে ইসলামি পোশাক পরিধানে উদ্বুদ্ধ করেন। তার এ পরামর্শের সমর্থন রয়েছে রাসুল (স)- এর হাদিসে। রাসুল (স) বলেছেন, 'লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা।' আর লজ্জাশীলতা অবলম্বনের একটি বিশেষ মাধ্যম হচ্ছে শালীন পোশাক পরিধান করা। আলোচ্য হাদিসে মহানবি (স) ইমানের সাথে লজ্জার নিবিড় ও অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতি ইঙ্গিত করেছেন। শালীনতা বিরোধী যে কোনো কাজ ইসলামে সম্পূর্ণ হারাম। কারণ অশ্লীল ও অশালীন কাজকর্ম মানুষের মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধ্বংস করে দেয়। ফলে সমাজে অনাচার-ব্যভিচার ছড়িয়ে পড়ে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। অন্যদিকে, শালীনতা ব্যক্তিকে সম্মানিত, শোভন, সুন্দর ও মার্জিত করে তোলে। পোশাক-পরিচ্ছদে শালীন হওয়া এবং পর্দা রক্ষা করে চলা ইসলামের নির্দেশ। আল্লাহ বলেন, 'আর তোমরা (নারীরা) নিজ গৃহে অবস্থান করবে এবং জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না' (সুরা আহযাব-৩৩)। রাসুল (স) বলেছেন, 'লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে' (তিরমিজি)।পরিশেষে বলা যায়, চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, কথাবার্তায় লজ্জাশীল হওয়া মুমিনের বৈশিষ্ট্য। মার্জিত ও রুচিসম্মত গুণাবলির চর্চা করে শালীনতার চর্চা করা যায়। এর ফলে মানুষের মান-সম্মান রক্ষা পায়, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। নাফিজার বাবার বক্তব্যে মূলত শালীনতা রক্ষার উপায় হিসেবে ইসলামি পোশাক পরিধানের গুরুত্বের বিষয়টি ফুটে উঠেছে, যা অত্যন্ত যৌক্তিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে নাফিজার বাবার বক্তব্যের যথার্থতা মূল্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর