জনাব কসিমের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব কসিমের কর্মকাণ্ডে জুলুমের প্রতিরোধ ও মাজলুমের সাহায্য সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। জুলুম একটি অমার্জনীয় গর্হিত কাজ। মুমিন ব্যক্তি জালিম হোক বা মাজলুম হোক তাকে রক্ষা করা অপর মুমিনের দায়িত্ব। কেননা এ সম্পর্কে মহানবি (স) ইরশাদ করেছেন, “তোমরা অত্যাচারী এবং অত্যাচারিত ভাইকে সাহায্য কর। যদি সে অত্যাচারী হয়, তাহলে তাকে অত্যাচার থেকে নিবৃত কর। আর যদি অত্যাচারিত হয়, তবে তোমরা তাকে সাহায্য কর' (সুনানে দারিমি)। এছাড়া পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক সংশোধন করে দাও।' মহান আল্লাহর এ নির্দেশ পালনের জন্যই উদ্দীপকে জনাব কসিম দুষ্ট ছেলেদের দল ও জসিমের মাঝে সমঝোতার চেষ্টা করেন। উদ্দীপকের ঘটনায় দেখা যায়, জসিম একজন শান্ত প্রকৃতির ছেলে। একদিন কতিপয় দুষ্ট প্রকৃতির ছেলে তাকে বেত দিয়ে মেরে আহত করে। এ ঘটনা দেখে জনাব কসিম দুষ্ট ছেলেদের অত্যাচার থেকে তাকে রক্ষা করে উভয়ের মাঝে সমঝোতার চেষ্টা করেন। অর্থাৎ তিনি এ কাজের মাধ্যমে জালিমের হাত থেকে মাজলুমকে রক্ষা করেন এবং তাদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। সুতরাং বলা যায়, জনাব কসিমের এ কর্মকাণ্ডে জুলুমের প্রতিরোধ ও মাজলুমের সাহায্য সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব কসিমের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর