হাত মিলাতে উদ্যত পথচারীর আচরণ উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উল্লিখিত হাদিসের আলোকে হাত মিলাতে উদ্যত পথচারীকে প্রকৃত শক্তিমান বলে আখ্যায়িত করা যায়।উদ্দীপকে বর্ণিত হাদিসটি আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে। এখানে রাসুল (স) বলেছেন- 'সেই ব্যক্তি শক্তিমান নয় যে মল্লযুদ্ধে সক্ষম, বরং শক্তিমান তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে' (বুখারি ও মুসলিম)। এ হাদিস অনুযায়ী হাত মিলাতে উদ্যত পথচারীর মধ্যে শক্তিমানের বৈশিষ্ট্য লক্ষণীয়।উদ্দীপকে দেখা যায়, একটি সামান্য বিষয় নিয়ে দুজন পথচারী ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিও করে। এ সময় ইমাম সাহেব তাদেরকে থামাতে উল্লিখিত হাদিসটি শোনান। হাদিসটি শুনে বিবাদকারীর একজন অন্যজনের সাথে হাত মিলাতে উদ্যত হয়। অর্থাৎ সে রাগের সময় নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ক্রোধ একটি রিপু। এর ফলে ব্যক্তি উত্তেজিত হয়ে পড়ে, হিতাহিত জ্ঞান থাকেনা। ফলে সে নিজের ও অন্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই যারা এ প্রবৃত্তির সাথে যুদ্ধ করে নিজেকে সংযত করতে পারে তারা বিজয়ী হয়। এটি সর্বোত্তম জিহাদের পর্যায়ভুক্ত। সুতরাং হাদিস অনুযায়ী হাত মিলাতে উদ্যত পথচারীকে প্রকৃত শক্তিমান বলা যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাত মিলাতে উদ্যত পথচারীর আচরণ উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে মূল্যায়…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর