উদ্দীপকে আব্দুল করিমকে সান্ত্বনা দিয়ে ইমাম সাহেবের প্রদত্ত বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করা সম্পর্কিত আবদুল করিমকে দেওয়া ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ।ব্যবসায়ের পদ্ধতি ও প্রকৃতি এমন যে, ব্যবসায়ী ইচ্ছে করলে এর মধ্যে প্রচুর প্রতারণা করতে পারে। কিন্তু যে ব্যবসায়ী এ প্রতারণা থেকে বেঁচে থেকে সততার সাথে ব্যবসা করতে পারে তার জন্য পরকালে লোভনীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।মহানবি (স) বলেছেন, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন' (মুসতাদরাক হাকিম) কেনাবেচা, দ্রব্য সঠিক দেওয়া এবং তার মান ঠিক রাখার ব্যাপারে ব্যবসায়ী অসৎ হলে সাধারণ মানুষ দৈহিক ও আর্থিক দিক দিয়ে বিভিন্ন রকম ক্ষতির মধ্যে পড়তে বাধ্য। বর্তমান যুগ হলো প্রতারণা, মজুতদারি, মুনাফাখোরি এবং সুদি কারবারের যুগ। এ যুগেও উদ্দীপকের জনাব করিম এসব অসৎ পথ থেকে মুক্ত হয়ে ইসলামি বিধি-বিধানের আলোকে অত্যন্ত সৎ ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে তিনি কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবেন।উদ্দীপকের করিম সাহেব সৎভাবে ব্যবসা করেন। কিন্তু তার পাশের দোকানদার অসৎ ও ধোঁকাবাজি করে কিছুটা বেশি লাভবান হচ্ছে। এ নিয়ে আবদুল করিমের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলে ইমাম সাহেব তাকে ব্যবসায় সৎ ও বিশ্বস্ত থাকার গুরুত্ব সম্পর্কিত একটি হাদিস শোনান, যা অত্যন্ত যৌক্তিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আব্দুল করিমকে সান্ত্বনা দিয়ে ইমাম সাহেবের প্রদত্ত বক্তব্যে…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর