শেয়ারFacebookWhatsApp

বর্ণিত ব্যবসায়ী আনিসের ব্যবসায় পদ্ধতি ইসলামের দৃষ্টিতে সঠিক কি না? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: ব্যসায়ী আনিস অসৎ উপায়ে ব্যবসা করছে, যা ইসলামের দৃষ্টিতে মোটেই গ্রহণযোগ্য নয়।ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। সৎভাবে ব্যবসা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতে কল্যাণ লাভ করা যায়। ইসলামে ব্যবসায়-বাণিজ্যকে উৎসাহিত করা হয়েছে। তবে তা অবশ্যই হালাল পদ্ধতিতে তথা সৎ ও বিশ্বস্ততার সাথে। কিন্তু জনাব আনিস ব্যবসায়ের ইসলামি পদ্ধতি পরিহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।ব্যবসায়ী আনিস ব্যবসায়ের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সে গ্রাহকদের সাথে মিথ্যা বলছে, প্রতারণা করছে, ভেজাল পণ্য বিক্রয় করে ক্রেতাদের ধোঁকা দিচ্ছে। তার এ কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত। আর যারা এ কাজের সাথে জড়িত তারা মুনাফিক। মুনাফিক ইসলামের চরম শত্রু। তারা মুসলমান ও ইসলামকে সবসময় বিপর্যয়ে ফেলার চেষ্টা করে। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, 'মুনাফিকরা মিথ্যাবাদী।' তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে- 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্নস্তরে' (সুরা নিসা-১৪৫)। অন্যদিকে ব্যবসায়ে সততা অবলম্বন করা ইসলামের নির্দেশ। বলা হয়েছে- 'আল্লাহ ব্যবসায়কে হলাল করেছেন, আর সুদকে হারাম করেছেন' (সুরা বাকারা-২৭৫)। প্রতারণা করে ব্যবসা করাকে মহানবি (স) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, 'যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।'উপর্যুক্ত আলোচনায় দেখা যায়, ইসলাম জীবিকা অর্জনের উত্তম মাধ্যম হিসেবে ব্যবসায়কে ঘোষণা করেছে। এ ক্ষেত্রে সততা ও বিশ্বস্ততাকে প্রধান বৈশিষ্ট্য হিসেবে শর্ত দেওয়া হয়েছে। প্রতারণা, ভণ্ডামি পরিহার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ী আনিস উল্লিখিত শর্ত ভঙ্গ করে নিজের স্বার্থের অনুকূলে অসৎভাবে ব্যবসা করছে। তা-ই এ পদ্ধতি ইসলামে সম্পূর্ণ হারাম।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

বর্ণিত ব্যবসায়ী আনিসের ব্যবসায় পদ্ধতি ইসলামের দৃষ্টিতে সঠিক কি না? …

উদ্দীপক

আব্দুল করিম একজন সৎ ব্যবসায়ী। তিনি গ্রাহকদের সাথে মিথ্যা বলে ভেজাল পণ্য বিক্রি করেন না, ওজনে কম দেন না। ফলে তাঁর খুব বেশি লাভ হয় না। তাঁর পার্শ্ববর্তী ব্যবসায়ী আনিস একজন মিথ্যাবাদী। সে মিথ্যা বলে গ্রাহকদেরকে ভেজাল পণ্য বিক্রি করে। ফলে অল্প দিনেই তার অভাবনীয় আর্থিক উন্নতি ঘটে। একদিন মসজিদের ইমাম সাহেব আব্দুল করিমের দোকানে পণ্য কিনতে এসে তাঁর ব্যবসা কেমন চলছে জানতে চান। জবাবে আব্দুল করিম বলেন, কী বলব হুজুর! আমিতো আর মিথ্যা বলে গ্রাহকদেরকে ঠকাতে পারিনা। তাই আমার ব্যবসা তেমন ভালো যাচ্ছে না। ইমাম সাহেব বললেন, আপনি মন খারাপ করবেন না, সৎ ব্যবসায়ীদের জন্য রাসুল (স) সুসংবাদ দিয়ে বলেছেন- التَّاجِرُ الْأَمِينُ الصُّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ .

Dhaka · 2017

উত্তর

কসর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির নাম আবু হুরায়রা (রা)।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হাদিসে ব্যবসায়ীর সততা অবলম্বন ও বিশ্বস্ত থাকার গুণ দুটির কথা বর্ণনা করা হয়েছে। ব্যবসা মানুষের জীবিকা উপার্জনের একটি হালাল পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতারণা করার যেমন সুযোগ রয়েছে, তেমনি সততা ও বিশ্বস্ততা বজায় রাখারও সুযোগ রয়েছে। রাসুল (স) এ কারণে আলোচ্য হাদিসে ব্যবসায়ীকে সৎ ও বিশ্বস্ত থাকার গুরুত্ব তুলে ধরেছেন। কারণ কিয়ামতের দিন তারা শহিদদের সাথে অবস্থান করবেন।

উত্তর

সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করা সম্পর্কিত আবদুল করিমকে দেওয়া ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ।ব্যবসায়ের পদ্ধতি ও প্রকৃতি এমন যে, ব্যবসায়ী ইচ্ছে করলে এর মধ্যে প্রচুর প্রতারণা করতে পারে। কিন্তু যে ব্যবসায়ী এ প্রতারণা থেকে বেঁচে থেকে সততার সাথে ব্যবসা করতে পারে তার জন্য পরকালে লোভনীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।মহানবি (স) বলেছেন, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন' (মুসতাদরাক হাকিম) কেনাবেচা, দ্রব্য সঠিক দেওয়া এবং তার মান ঠিক রাখার ব্যাপারে ব্যবসায়ী অসৎ হলে সাধারণ মানুষ দৈহিক ও আর্থিক দিক দিয়ে বিভিন্ন রকম ক্ষতির মধ্যে পড়তে বাধ্য। বর্তমান যুগ হলো প্রতারণা, মজুতদারি, মুনাফাখোরি এবং সুদি কারবারের যুগ। এ যুগেও উদ্দীপকের জনাব করিম এসব অসৎ পথ থেকে মুক্ত হয়ে ইসলামি বিধি-বিধানের আলোকে অত্যন্ত সৎ ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে তিনি কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবেন।উদ্দীপকের করিম সাহেব সৎভাবে ব্যবসা করেন। কিন্তু তার পাশের দোকানদার অসৎ ও ধোঁকাবাজি করে কিছুটা বেশি লাভবান হচ্ছে। এ নিয়ে আবদুল করিমের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলে ইমাম সাহেব তাকে ব্যবসায় সৎ ও বিশ্বস্ত থাকার গুরুত্ব সম্পর্কিত একটি হাদিস শোনান, যা অত্যন্ত যৌক্তিক।

উত্তর

ব্যসায়ী আনিস অসৎ উপায়ে ব্যবসা করছে, যা ইসলামের দৃষ্টিতে মোটেই গ্রহণযোগ্য নয়।ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। সৎভাবে ব্যবসা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতে কল্যাণ লাভ করা যায়। ইসলামে ব্যবসায়-বাণিজ্যকে উৎসাহিত করা হয়েছে। তবে তা অবশ্যই হালাল পদ্ধতিতে তথা সৎ ও বিশ্বস্ততার সাথে। কিন্তু জনাব আনিস ব্যবসায়ের ইসলামি পদ্ধতি পরিহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।ব্যবসায়ী আনিস ব্যবসায়ের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সে গ্রাহকদের সাথে মিথ্যা বলছে, প্রতারণা করছে, ভেজাল পণ্য বিক্রয় করে ক্রেতাদের ধোঁকা দিচ্ছে। তার এ কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত। আর যারা এ কাজের সাথে জড়িত তারা মুনাফিক। মুনাফিক ইসলামের চরম শত্রু। তারা মুসলমান ও ইসলামকে সবসময় বিপর্যয়ে ফেলার চেষ্টা করে। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, 'মুনাফিকরা মিথ্যাবাদী।' তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে- 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্নস্তরে' (সুরা নিসা-১৪৫)। অন্যদিকে ব্যবসায়ে সততা অবলম্বন করা ইসলামের নির্দেশ। বলা হয়েছে- 'আল্লাহ ব্যবসায়কে হলাল করেছেন, আর সুদকে হারাম করেছেন' (সুরা বাকারা-২৭৫)। প্রতারণা করে ব্যবসা করাকে মহানবি (স) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, 'যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।'উপর্যুক্ত আলোচনায় দেখা যায়, ইসলাম জীবিকা অর্জনের উত্তম মাধ্যম হিসেবে ব্যবসায়কে ঘোষণা করেছে। এ ক্ষেত্রে সততা ও বিশ্বস্ততাকে প্রধান বৈশিষ্ট্য হিসেবে শর্ত দেওয়া হয়েছে। প্রতারণা, ভণ্ডামি পরিহার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ী আনিস উল্লিখিত শর্ত ভঙ্গ করে নিজের স্বার্থের অনুকূলে অসৎভাবে ব্যবসা করছে। তা-ই এ পদ্ধতি ইসলামে সম্পূর্ণ হারাম।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।