উদ্দীপকে কোন মনীষীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রসিদ্ধ ফিকহবিদ ইমাম আবু হানিফা (র)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ফিকহশাস্ত্রের চারজন প্রখ্যাত ইমামের মধ্যে সর্বপ্রথম ও সর্বাপেক্ষা শ্রদ্ধাভাজন হলেন ইমাম আবু হানিফা (র)। তিনি ইমামে আজম বা শ্ৰেষ্ঠ ইমাম নামে খ্যাত। যে কয়জন মনীষী মুসলিম উম্মাহকে কল্যাণের পথে পরিচালনা করে অমর হয়ে আছেন তাঁদের মধ্যে ইমাম আবু হানিফা (র) একজন। ইমাম আবু হানিফা (র)-এর জীবন অত্যন্ত ঘটনাবহুল ও তাৎপর্যপূর্ণ। তিনি অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। আবু হানিফা প্রখ্যাত সাহাবি হযরত আনাস ইবনে মালিক (র)-এর কাছে দীন শিক্ষা গ্রহণের জন্য যান। এ সময় তিনি সমগ্র কুরআন মুখস্থ করেন এবং ইলমে হাদিস ও ইলমে কালামের ওপর জ্ঞান অর্জন করেন। কর্মজীবনে তিনি পিতার কাপড়ের ব্যবসায় নিযুক্ত হয়েছিলেন। ইমাম আবু হানিফা (র) ব্যবসায়ের উপার্জনের একটি অংশ জনহিতকর কাজে ব্যয় করতেন। বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করার পর তিনি কুরআন ও হাদিসের ওপর গবেষণা শুরু করেন। তিনি সুদীর্ঘ ২২ বছর অক্লান্ত সাধনা করে ৮৩ হাজার মাসয়ালা সংবলিত 'কিতাবুল হানাফি' নামে একটি গ্রন্থ রচনা করেন। তাই উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের ড. আলীর কথা ইমাম আবু হানিফা (র)-এর ঘটনার সাথে মিল রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মনীষীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর