জাহিদের কর্মটি চিহ্নিতপূর্বক মাওলানা কেরামতের মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: জাহিদের চিকন চালের সাথে মোটা চাল মেশানোর কাজটি প্রতারণার শামিল। আর এ সম্পর্কে মাওলানা কেরামতের মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক। প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। এর অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। যথা— ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্য দ্রব্যের দোষ গোপন করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া ইত্যাদি । আর জনাব জাহিদের চিকন চালের সাথে মোটা চাল মেশানোর কাজটি প্রতারণা অন্তর্ভূক্ত। উদ্দীপকে দেখা যায়, জনাব জাহিদ চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে অধিক মুনাফা অর্জন করেন। অর্থাৎ তিনি প্রতারণার মাধ্যমে অধিক অর্থ উপার্জন করেন। প্রতারণার কারণে জনাব জাহিদকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। কেননা প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। যে প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। প্রতারণাকারী দুনিয়াতেও ঘূণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, 'ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়' (সুরা মুতাফ্ফিফিন: ১)। প্রতারণার ব্যাপারে হুশিয়ারি করে মহানবি (স) বলেছেন, مَنْ غَشَ فَلَيْسَ مِنَّا অর্থ: যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় (মুসলিম)। অর্থাৎ প্রতারণাকারীকে ইহকালে লাঞ্ছনা, অপমান আর পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই প্রতারণা সম্পর্কে মাওলানা কেরামত যথার্থই বলেছেন, 'এজন্য তাকে পরকালের কঠিন শাস্তি ভোগ করতে হবে।'
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জাহিদের কর্মটি চিহ্নিতপূর্বক মাওলানা কেরামতের মন্তব্যটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর