মাওলানা হাফিজের হাদিসটি উল্লেখ করার কারণ কী? বুঝিয়ে লেখো।
উত্তর: মাওলানা হাফিজ সাহেব হারাম উপার্জনের শাস্তির কথা মনে করিয়ে দিতে হাদিসটি উল্লেখ করেছেন। হারাম শব্দের অর্থ- নিষিদ্ধ। ইসলামি শরিয়ত কর্তৃক নিষিদ্ধ কাজকে হারাম বলা হয়। মন্দ কাজসমূহের মধ্যে এটি সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। আর হারাম উপার্জনে তৈরি শরীর বেহেশতে প্রবেশ করতে পারবে না। যা উদ্দীপকের হাদিসের মাধ্যমে জানা যায়। উদ্দীপকের যিয়াদ ও রিয়াদ দুই ভাই। যিয়াদ তার ভাইকে একখণ্ড জমি কেনার দায়িত্ব দিল। তার ভাই পাঁচ লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করে তার কাছ থেকে কৌশলে দশ লক্ষ টাকা আদায় করে। তার ভাই বাড়তি যে পাঁচ লক্ষ টাকা নিয়েছে তা ইসলামে হারাম উপার্জন হিসেবে বিবেচিত হবে। ইসলামে হারাম উপার্জনকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেননা এর কারণে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। হারাম রিজিক গ্রহণের ফলে শরীরের রক্ত-মাংস ও অস্থিমজ্জা হারামে পরিণত হয়, যা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আর তাই মাওলানা হাফিজ একটি হাদিস উল্লেখ করেন। যেমন- রাসুল (স) বলেন, 'হারাম উপার্জনে তৈরি শরীর বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম উপার্জনে তৈরি প্রতি টুকরো মাংসের জন্য জাহান্নামই উপযুক্ত আবাস' (মুসনাদে আহমদ)।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাওলানা হাফিজের হাদিসটি উল্লেখ করার কারণ কী? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর