.التَّاجِرُ الْآمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ হাদিসের আলোকে যিয়াদের কর্মকান্ডের পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: হাদিসের আলোকে ব্যবসায় সততা অবলম্বন করায় যিয়াদ পরকালে শহিদদের সাথে অবস্থান করবে। ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। যে মুসলমান ব্যবসায়ী অর্থের লোভে পড়ে মিথ্যা বলে না, অধিক লাভের আশায় ক্রেতাকে প্রতারিত করে না এবং পণ্যে ভেজাল দেয় না, তারাই বিশ্বস্ত ব্যবসায়ী। আর এ ধরনের ব্যবসায়ী শহিদদের মর্যাদা পাবে বলে আলোচ্য হাদিসের মাধ্যমে জানা যায়। উদ্দীপকের যিয়াদ মধ্যপ্রাচ্যের একটি দেশে কুলিং কর্ণারের একটি দোকানের মালিক। তিনি কোনো প্রকার বাসী ও নষ্ট খাবার বিক্রি করেন না এবং শঠতার আশ্রয়ও নেন না। যে কারণে তিনি সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবেন। ব্যবসায় প্রচুর পরিমাণে প্রতারণা করার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও যদি ব্যক্তি ব্যবসায়র ক্ষেত্রে বিশ্বস্ততা ও সদ্যবাদীতার পথ অবলম্বন করেন। তাহলে তিনি কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। কিয়ামতের দিন তারা আরশের ছায়ার নিচে অবস্থান করবেন। আর রিয়াদ এ ধরনের ব্যবসাই করে থাকেন। সে জন্য তিনি পরকালে মহা পুরস্কার লাভ করবেন এবং শেষ বিচারের দিনে শহিদগণের সাথী হবেন। আমরাও যদি বিশ্বাস ও সততার সাথে ব্যবসায় পরিচালনা করি তাহলে যিয়াদের মত সাফলতা এবং মহাপুরস্কারের অধিকারী হতে পারব।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
.التَّاجِرُ الْآمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর