জনাব গফুর কোন ইবাদাতটি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব গফুর সাহেব যাকাত পালন করেছেন। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা। কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাতের নিসাব হলো স্বর্ণ কমপক্ষে সাড়ে সাত তোলা অথবা রৌপ্য কমপক্ষে সাড়ে বায়ান্ন তোলা অথবা ঐ মূল্যের অর্থ বা সম্পদ কারও নিকট পূর্ণ এক বছর স্থায়ী থাকলে ঐ সোনা রূপা বা সম্পদের মূল্যের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে শরীয়ত কর্তৃক নির্ধারিত খাতে দেওয়া ফরজ। যাকাত ব্যয়ের খাতকে যাকাতের মাসারিফ বলে। যাকাতের মাসারিফ ৮টি যথা— ১. অভাবগ্রস্ত বা ফকির, ২. মিসকিন, ৩. যাকাতের জন্য নিয়োজিত কর্মচারী, ৪. মন জয় করার উদ্দেশ্য, ৫. মুক্তিকামী দাস, ৬. ঋণগ্রস্ত ব্যক্তি, ৭. আল্লাহর পথে, ৮. মুসাফির বা অসহায় প্রবাসী পথিক। যাকাত ইসলামের ৫টি স্তম্ভের মাঝে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ৷ তাই এর গুরুত্ব অপরিসীম। তাই বলা যায়, উদ্দীপকে জনাব গফুর সাহেব যাকাত ইবাদাত পালন করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব গফুর কোন ইবাদাতটি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর