জনাব রফিকের কর্মকাণ্ডে কোন ইবাদাতটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে জনাব রফিকের কর্মকাণ্ডে হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার পালিত হয়েছে। আত্মীয়স্বজনের প্রতি প্রত্যেক মুসলমানের দায়িত্ব রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, আর তুমি নিকটাত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে দাও। (সূরা বণি ইসরাইল : ২৬) আত্মীয়কে দান করার ব্যাপারে রাসুল (স.) বলেন, নিকটাত্মীয়কে অর্থ দান করা হলে এক সাথে দুইটি কাজ করা হয়। একটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং দ্বিতীয়টি হলো দান করা (মিশকাত)। প্রতিবেশীদের অধিকারের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, আর মাতাপিতার সাথে সদাচরণ কর এবং সদাচরণ কর আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী ও পার্শ্ব প্রতিবেশীর সাথে (সূরা আন-নিসা : ৩৬)। এ প্রসঙ্গে রাসুল (স.) বলেন, আমাকে জিব্রাইল (আ.) প্রতিবেশীর অধিকার আদায়ে এতবেশি তাগিদ দিলেন যে, মনে হলো প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী করে দেওয়া হবে। (বুখারি ও মুসলিম) অন্যত্র তিনি বলেন, সে ব্যক্তি মুমিন নয়, যে পেটপুরে খায় আর তার পাশেই তার প্রতিবেশী অনাহারে থাকে (বায়হাকি)। উদ্দীপকে রফিক সাহেব গরিব হওয়া সত্ত্বেও সাধ্য অনুযায়ী আত্মীয়- স্বজন ও প্রতিবেশীর খোঁজখবর ও তাদের সাহায্য করার বিষয়টি হাক্কুল ইবাদ (বান্দার হক) পালন করেছেন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব রফিকের কর্মকাণ্ডে কোন ইবাদাতটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর ।
উদ্দীপক
উত্তর
উত্তর