P এর স্বভাবের সাথে হাদিসের কোন চরিত্রের মিল আছে? বিশ্লেষণ কর।
উত্তর: ইসলামে সকল ধরনের খারাপ কাজকে হারাম করা হয়েছে। এক্ষেত্রে ইসলামে খারাপ কাজের জন্য ব্যক্তিকে তিরস্কার করার মাধ্যমে খারাপ কাজে নিরুৎসাহিত করা হয়েছে। অশ্লীলতাও ইসলামে গ্রহণযোগ্য নয়, এজন্য অশ্লীলতার সাথে যুক্ত ব্যক্তি ইসলামে নিকৃষ্টতম। উদ্দীপকে P-ও অনুরূপ একজন ব্যক্তি।রাসুলুল্লাহ (স) বলেছেন, 'মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে' (বুখারি ও মুসলিম)। এ হাদিস থেকে বোঝা যায়, ইসলাম অশ্লীলতাকে হারাম কাজের অন্তর্ভুক্ত করেছে। উদ্দীপকে P এরূপ কর্মকাণ্ডের সাথেই জড়িত। সে অশ্লীল কথা বলে, মানুষকে অভিশাপ দেয় এবং যেকোনো হীন কাজ করতে পারে। সুতরাং হাদিসের আলোকে তাকে নিকৃষ্টতম ব্যক্তি বলা যায়। তার এরূপ আচরণের কারণে মানুষ তাকে পরিত্যাগ করবে এটাই স্বাভাবিক। প্রকৃতপক্ষে ইসলাম একটি সর্বাঙ্গীণ মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। এর মধ্যে অশালীন, অশ্লীল ও অসভ্য কোনো কিছুর স্থান নেই। কুরআনে এসেছে- 'মুহাম্মদ (স) আপনি বলুন, নিশ্চয়ই আপনার রব সকল প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।' সুতরাং বলা যায়, P এর কাজটি ইসলামে অত্যন্ত নিন্দনীয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
P এর স্বভাবের সাথে হাদিসের কোন চরিত্রের মিল আছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর