Q এর কর্মকাণ্ড মূল্যায়ন করে আখেরাতে তার অবস্থান নিরূপণ কর।
উত্তর: একজন সৎ ব্যবসায়ী হিসেবে Q এর কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে অত্যন্ত প্রশংসনীয় এবং এর জন্য সে কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে অর্থাৎ আখিরাতে উচ্চ মর্যাদায় আসীন হবে।ইসলামে সততাকে জীবনের সর্বক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে এবং এর জন্য ইহকাল ও পরকাল উভয় জীবনে উত্তম প্রতিদানের ব্যবস্থা করা হয়েছে। একজন সৎ লোক দুনিয়াতে সকলের নিকট সম্মান পান; আখিরাতেও তিনি সফলতা লাভ করবেন। উদ্দীপকে Q-ও অনুরূপ একজন ব্যক্তি।Q এর কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়, সে একজন সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সে ফরমালিন ও কার্বাইডমুক্ত ফল বিক্রি করে এবং বেচাকেনার ক্ষেত্রে সম্পূর্ণ সততার অনুশীলন করে। তার মতো সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর জন্য ইসলামে সুসংবাদ প্রদান করা হয়েছে। হাদিসে এসেছে, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন' (মুসতাদরাক হাকিম)। Q-ও আখিরাতে এই উত্তম প্রতিদান লাভ করবে। প্রকৃতপক্ষে ব্যবসায়ের ক্ষেত্রে Q এর এমন অনেক সুযোগ ছিল যার মাধ্যমে সে অসৎ উপায়ে প্রচুর লাভবান হতে পারত। কিন্তু ইসলামের আদর্শ মেনে এবং আল্লাহর ভয়ে সে সৎ থেকেছে। এজন্যই সে কিয়ামতের কঠিন দিনে শহিদদের সাথে বিপুল আনন্দে আল্লাহর আরশের ছায়া লাভ করবে। তার এ পুরস্কার সততা, সত্যনিষ্ঠা আর আল্লাহভীতির জন্যই।পরিশেষে বলা যায়, Q এর মতো আমাদের সকলেরই উচিত জীবনের সর্বক্ষেত্রে সততার অনুশীলন করা। তাহলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
Q এর কর্মকাণ্ড মূল্যায়ন করে আখেরাতে তার অবস্থান নিরূপণ কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর