মাদকের সাথে জড়িত সাত শ্রেণির লোককে আল্লাহ অভিশাপ দিয়েছেন। তারা কারা? ব্যাখ্যা কর।
উত্তর: মাদকের সাথে জড়িত সাত শ্রেণির লোককে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এরা হলো- মদপানকারী, যে মদ পান করায়, মদ বিক্রিকারী, মদ ক্রয়কারী, মদ প্রস্তুতকারী, মদ প্রস্তুতের নির্দেশকারী, মদ বহনকারী এবং যার নিকট মদ বহন করে নিয়ে যাওয়া হয়। মদ ও নেশাজাতীয় যাবতীয় অপবিত্র বস্তু সকল অনৈতিক ও অশ্লীল কাজের মূল প্রেরণা। তাই পবিত্র কুরআনে একে হারাম ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে- 'হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণার বস্তু, শয়তানের কাজ।' (সুরা মায়েদা-৯০) রাসুল (স) বলেছেন, মদ সকল অপকর্ম ও অশ্লীলতার জননী। এটি পানকারীর বিবেক-বুদ্ধি লোপ করিয়ে দেয়। ফলে তার হিতাহিত জ্ঞান থাকে না। এর ফলে সমাজে হত্যা, ব্যভিচার, লুণ্ঠন প্রভৃতি অসামাজিক কাজের প্রসার ঘটে। এ কারণে মদের সাথে সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তিদের ওপর আল্লাহ অভিশাপ বা লানত দিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাদকের সাথে জড়িত সাত শ্রেণির লোককে আল্লাহ অভিশাপ দিয়েছেন। তারা কারা…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর