শেয়ারFacebookWhatsApp

M এর বর্তমান কর্মকাণ্ডের যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর: কুরআন-হাদিসের আলোকে M এর বর্তমান কর্মকাণ্ড সম্পূর্ণ যৌক্তিক। উদ্দীপকের বর্ণনার আলোকে M একজন ইমানদার লোক। নিয়মিত নামাজ আদায় করে। নামাজ শেষে সে দোকানে বসা শুরু করেছে। অর্থাৎ সে ব্যবসার মাধ্যমে হালাল রুজি অন্বেষণের প্রচেষ্টা চালাচ্ছে। আর এ কাজটির সমর্থন রয়েছে ইসলামে। কারণ রাসুল (স) বলেছেন, 'হালাল রুজি (জীবিকা) অন্বেষণ করা ফরজের পরও একটি ফরজ।' (শুআবুল ইমান- বায়হাকি)। ব্যবসা-বাণিজ্য পবিত্র পেশা। এ পেশার মাধ্যমে সৎভাবে উপার্জন করা সম্পূর্ণ হালাল। আর সৎ ব্যবসায়ীর জন্য আল্লাহ তায়ালা পরকালে উত্তম প্রতিদানের ব্যবস্থাও রেখেছেন। উদ্দীপকের M ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহের ক্ষেত্রে যদি সততা অবলম্বন করে তবে সেও আখিরাতে উত্তম প্রতিদান পাবে। প্রকৃতপক্ষে একজন মুসলমানের জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই। কারণ অবৈধ উপার্জনকারীর ইবাদত কবুল হয় না। সে জন্যে হালাল উপার্জন করো অন্যান্য ফরজের মতো নিছক ফরজ মাত্র নয়, বরং এটি ফরজের চেয়ে বেশি। তাছাড়া আল্লাহ তা'য়ালা বলেছেন, 'তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার করো, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি।' (সুরা আল-বাকারা: ১৭২)। আবার মহানবি (স) বলেছেন, 'যে ব্যক্তি হালাল উপার্জন দ্বারা তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো।' সুতরাং দেখা যাচ্ছে, কুরআন ও হাদিসের আলোকে M এর হালাল উপার্জনের প্রচেষ্টা যথার্থ ও প্রশংসনীয়।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, M এর ন্যায় আমাদের সকলের উচিত কুরআন ও হাদিসের আলোকে হালাল উপার্জনের চেষ্টা করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

M এর বর্তমান কর্মকাণ্ডের যৌক্তিকতা মূল্যায়ন কর।

উদ্দীপক

L, M ও N তিন বন্ধু। L মাদকাসক্ত, সে ধর্মীয় নির্দেশনা মানে না। Mও N প্রত্যহ এশা'র নামাজের পর কুরআন-হাদিস নিয়ে আলোচনা করে। আজকাল M নামাজ শেষে দোকানে বসা শুরু করেছে। N এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে M, N কে মহানবি (স) এর হাদিস- طَلَبُ كَسَبِ الْحَلَالِ فَرِيضَةً بَعْدَ الْفَرِيضَةِ শোনায়।

Rajshahi · 2017

উত্তর

যে হাদিসের ভাব ও কথা মহান আল্লাহর, কিন্তু রাসুল (স) তা নিজের ভাষায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তা-ই হাদিসে কুদসি ( الْحَدِيثُ الْقُدْسِي )

উত্তর

ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলামের মূল কাঠামো যে পাঁচটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তা হলো- ইমান, সালাত, রোজা, হজ ও যাকাত।

উত্তর

মাদকের সাথে জড়িত সাত শ্রেণির লোককে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এরা হলো- মদপানকারী, যে মদ পান করায়, মদ বিক্রিকারী, মদ ক্রয়কারী, মদ প্রস্তুতকারী, মদ প্রস্তুতের নির্দেশকারী, মদ বহনকারী এবং যার নিকট মদ বহন করে নিয়ে যাওয়া হয়। মদ ও নেশাজাতীয় যাবতীয় অপবিত্র বস্তু সকল অনৈতিক ও অশ্লীল কাজের মূল প্রেরণা। তাই পবিত্র কুরআনে একে হারাম ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে- 'হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণার বস্তু, শয়তানের কাজ।' (সুরা মায়েদা-৯০) রাসুল (স) বলেছেন, মদ সকল অপকর্ম ও অশ্লীলতার জননী। এটি পানকারীর বিবেক-বুদ্ধি লোপ করিয়ে দেয়। ফলে তার হিতাহিত জ্ঞান থাকে না। এর ফলে সমাজে হত্যা, ব্যভিচার, লুণ্ঠন প্রভৃতি অসামাজিক কাজের প্রসার ঘটে। এ কারণে মদের সাথে সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তিদের ওপর আল্লাহ অভিশাপ বা লানত দিয়েছেন।

উত্তর

কুরআন-হাদিসের আলোকে M এর বর্তমান কর্মকাণ্ড সম্পূর্ণ যৌক্তিক। উদ্দীপকের বর্ণনার আলোকে M একজন ইমানদার লোক। নিয়মিত নামাজ আদায় করে। নামাজ শেষে সে দোকানে বসা শুরু করেছে। অর্থাৎ সে ব্যবসার মাধ্যমে হালাল রুজি অন্বেষণের প্রচেষ্টা চালাচ্ছে। আর এ কাজটির সমর্থন রয়েছে ইসলামে। কারণ রাসুল (স) বলেছেন, 'হালাল রুজি (জীবিকা) অন্বেষণ করা ফরজের পরও একটি ফরজ।' (শুআবুল ইমান- বায়হাকি)। ব্যবসা-বাণিজ্য পবিত্র পেশা। এ পেশার মাধ্যমে সৎভাবে উপার্জন করা সম্পূর্ণ হালাল। আর সৎ ব্যবসায়ীর জন্য আল্লাহ তায়ালা পরকালে উত্তম প্রতিদানের ব্যবস্থাও রেখেছেন। উদ্দীপকের M ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহের ক্ষেত্রে যদি সততা অবলম্বন করে তবে সেও আখিরাতে উত্তম প্রতিদান পাবে। প্রকৃতপক্ষে একজন মুসলমানের জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই। কারণ অবৈধ উপার্জনকারীর ইবাদত কবুল হয় না। সে জন্যে হালাল উপার্জন করো অন্যান্য ফরজের মতো নিছক ফরজ মাত্র নয়, বরং এটি ফরজের চেয়ে বেশি। তাছাড়া আল্লাহ তা'য়ালা বলেছেন, 'তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার করো, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি।' (সুরা আল-বাকারা: ১৭২)। আবার মহানবি (স) বলেছেন, 'যে ব্যক্তি হালাল উপার্জন দ্বারা তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো।' সুতরাং দেখা যাচ্ছে, কুরআন ও হাদিসের আলোকে M এর হালাল উপার্জনের প্রচেষ্টা যথার্থ ও প্রশংসনীয়।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, M এর ন্যায় আমাদের সকলের উচিত কুরআন ও হাদিসের আলোকে হালাল উপার্জনের চেষ্টা করা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।