ছাত্রদের মাঝে কুরআন শিক্ষার ব্যাপক প্রচলন তৈরি করতে শিক্ষকের এমন বক্তব্য কীরূপ ভূমিকা পালন করতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: ছাত্রছাত্রীদের মাঝে কুরআন তিলাওয়াতের ব্যাপক প্রচলন ঘটাতে শিক্ষকের মন্তব্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং ব্যাপক সাড়া জাগাবে । আল-কুরআন মানুষের জন্য হিদায়েত হিসেবে মহান আল্লাহ নাযিল করেছেন। তাই এতে মানবজীবনের সকল দিক ও বিভাগ পরিচালনার নীতি এবং পরকালীন সাফল্যের উপায় চমৎকারভাবে বিবৃত হয়েছে । এজন্য ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সাফল্যের জন্য কুরআন শিক্ষা করা ও কুরআন তিলাওয়াত করা প্রত্যেক মানুষেরই আবশ্যক । এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, “তোমার প্রতি তোমার প্রতিপালকের কিতাব যে ওহি এসেছে, তা তিলাওয়াত কর। তার বাক্য পরিবর্তন করার কেউ নেই । তাকে ব্যতীত তুমি কখনই কোনো আশ্রয়স্থল পাবে না ।” (সূরা কাহাফ : ২৭)। রাসুল (সা.) এ সম্পর্কে বলেন, “যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করেছে এবং তা মুখস্থ করেছে, আর তাঁর বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশ ব্যক্তির জন্য তার সুপারিশ কবুল করবেন, যাদের প্রত্যেকের জন্যই জাহান্নাম নির্ধারিত হয়েছিল।" (তিরমিযি) শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছেন, প্রত্যেক মানুষের কুরআন তিলাওয়াত শিক্ষা করা অপরিহার্য। এর মাধ্যমে মানব মনের সকল কলুষ কালিমা দূরীভূত হয়ে মানবাত্মা পূতপবিত্র হয়ে ওঠে। শিক্ষকের এ বক্তব্য মূলত কুরআন শিক্ষা করা, তিলাওয়াতের গুরুত্ব ও উপকারিতাকে নির্দেশ করে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঝে কুরআন তিলাওয়াতের ব্যাপক প্রচলন ঘটাতে ভূমিকা রাখবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ছাত্রদের মাঝে কুরআন শিক্ষার ব্যাপক প্রচলন তৈরি করতে শিক্ষকের এমন বক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর