শেয়ারFacebookWhatsApp

কুরআন শিক্ষা মানুষের মনকে কলুষতামুক্ত করে— শিক্ষকের এমন মন্তব্যের সাথে কি তুমি একমত? কীভাবে? ব্যাখ্যা কর।

উত্তর: “কুরআন তিলাওয়াত মানব হৃদয়কে কলুষতামুক্ত করে”— শিক্ষকের এ কথার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ রাসুল (সা.)- এর হাদিস এ কথার সমর্থন করে। রাসুল (সা.) বলেছেন, “যেমনভাবে লোহায় পানি লাগলে তাতে মরিচা পড়ে, তেমনিভাবে অন্তরেও মরিচা পড়ে।” প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল! এ মরিচা কীভাবে দূর করা যায়? রাসুল (সা.) বলেলেন, “অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা এবং কুরআন তিলাওয়াত করা।” (বায়হাকি) মহান আল্লাহ তায়ালার বাণী দ্বারাও এর সত্যতা প্রমাণিত হয়। যেমন আল্লাহ তায়ালার বাণী “যারা ইমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদেগারের প্রতি ভরসা পোষণ করে।” (সূরা আল- আনফাল : ২) রাসুল (সা.) এ সম্পর্কে আরও বলেছেন, “যারা আল্লাহর ঘরসমূহের কোনো একটি ঘরে পরস্পরের মধ্যে এর শিক্ষা চর্চা করে তাদের ওপর শান্তি বর্ষিত হয় এবং আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে, আল্লাহ তাঁর পাশে বিদ্যমান ফেরেশতাগণের মজলিসে তাদের কথা উল্লেখ করেন।” (মুসলিম, আবু দাউদ) উদ্দীপকে শিক্ষক বললেন, প্রত্যেক মানুষের কুরআন তিলাওয়াত করা অপরিহার্য। এর মাধ্যমে মানবমনের সকল কলুষ-কালিমা দূরীভূত হয়ে মানবাত্মা পূতপবিত্র হয়ে ওঠে। সুতরাং উক্ত কুরআন ও হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়, আত্মাকে কলুষতামুক্ত করতে হলে পবিত্র কুরআন তিলাওয়াতের বিকল্প নেই।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কুরআন শিক্ষা মানুষের মনকে কলুষতামুক্ত করে— শিক্ষকের এমন মন্তব্যের স…

উদ্দীপক

রাকিব ও জাকারিয়া দ্বাদশ শ্রেণির ছাত্র। তারা কুরআন মাজিদের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে কথা বলছিল। এমতাবস্থায় শ্রেণিশিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন। তখন শিক্ষক বললেন, প্রত্যেক মানুষের কুরআন মাজিদ শিক্ষালাভ করা অপরিহার্য। এর মাধ্যমে মানব কলবের সকল কলুষ-কালিমা দূরীভূত হয়ে মানবাত্মা পূতপবিত্র হয়ে ওঠে।

উত্তর

কুরআন শব্দের অর্থ পঠিত, মিলিত।

উত্তর

অন্যান্য আসমানি কিতাবের ন্যায় আল-কুরআন একসাথে নাযিল করা হয়নি। এটি আল-কুরআনের বিশেষ মর্যাদার পরিচায়ক। মক্কার কাফিররা এ সম্পর্কে রাসুল (সা.)-কে প্রশ্ন করলে আল্লাহ তায়ালা বলেন, “কাফিররা বলে, তাঁর ওপর সমগ্র কুরআন একবার অবতীর্ণ হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি।” (সূরা আল-ফুরকান : ৩২) আলোচ্য বক্তব্য দ্বারা বোঝা যায়, নবি (সা.) তথা সকলে যাতে কুরআন পরিপূর্ণভাবে বুঝতে পারে। তাই একে খণ্ডাকারে নাযিল করা হয়েছে। রাসুল (সা.) যখন যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন আল্লাহ ওহির মাধ্যমে তা সমাধানকল্পে কুরআনের আয়াত নাযিল করেছিলেন। এই জন্য দীর্ঘ ২৩ বছরে কুরআন অবতীর্ণ হয় ।

উত্তর

ছাত্রছাত্রীদের মাঝে কুরআন তিলাওয়াতের ব্যাপক প্রচলন ঘটাতে শিক্ষকের মন্তব্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং ব্যাপক সাড়া জাগাবে । আল-কুরআন মানুষের জন্য হিদায়েত হিসেবে মহান আল্লাহ নাযিল করেছেন। তাই এতে মানবজীবনের সকল দিক ও বিভাগ পরিচালনার নীতি এবং পরকালীন সাফল্যের উপায় চমৎকারভাবে বিবৃত হয়েছে । এজন্য ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সাফল্যের জন্য কুরআন শিক্ষা করা ও কুরআন তিলাওয়াত করা প্রত্যেক মানুষেরই আবশ্যক । এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, “তোমার প্রতি তোমার প্রতিপালকের কিতাব যে ওহি এসেছে, তা তিলাওয়াত কর। তার বাক্য পরিবর্তন করার কেউ নেই । তাকে ব্যতীত তুমি কখনই কোনো আশ্রয়স্থল পাবে না ।” (সূরা কাহাফ : ২৭)। রাসুল (সা.) এ সম্পর্কে বলেন, “যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করেছে এবং তা মুখস্থ করেছে, আর তাঁর বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশ ব্যক্তির জন্য তার সুপারিশ কবুল করবেন, যাদের প্রত্যেকের জন্যই জাহান্নাম নির্ধারিত হয়েছিল।" (তিরমিযি) শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছেন, প্রত্যেক মানুষের কুরআন তিলাওয়াত শিক্ষা করা অপরিহার্য। এর মাধ্যমে মানব মনের সকল কলুষ কালিমা দূরীভূত হয়ে মানবাত্মা পূতপবিত্র হয়ে ওঠে। শিক্ষকের এ বক্তব্য মূলত কুরআন শিক্ষা করা, তিলাওয়াতের গুরুত্ব ও উপকারিতাকে নির্দেশ করে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঝে কুরআন তিলাওয়াতের ব্যাপক প্রচলন ঘটাতে ভূমিকা রাখবে।

উত্তর

“কুরআন তিলাওয়াত মানব হৃদয়কে কলুষতামুক্ত করে”— শিক্ষকের এ কথার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ রাসুল (সা.)- এর হাদিস এ কথার সমর্থন করে। রাসুল (সা.) বলেছেন, “যেমনভাবে লোহায় পানি লাগলে তাতে মরিচা পড়ে, তেমনিভাবে অন্তরেও মরিচা পড়ে।” প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল! এ মরিচা কীভাবে দূর করা যায়? রাসুল (সা.) বলেলেন, “অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা এবং কুরআন তিলাওয়াত করা।” (বায়হাকি) মহান আল্লাহ তায়ালার বাণী দ্বারাও এর সত্যতা প্রমাণিত হয়। যেমন আল্লাহ তায়ালার বাণী “যারা ইমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদেগারের প্রতি ভরসা পোষণ করে।” (সূরা আল- আনফাল : ২) রাসুল (সা.) এ সম্পর্কে আরও বলেছেন, “যারা আল্লাহর ঘরসমূহের কোনো একটি ঘরে পরস্পরের মধ্যে এর শিক্ষা চর্চা করে তাদের ওপর শান্তি বর্ষিত হয় এবং আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে, আল্লাহ তাঁর পাশে বিদ্যমান ফেরেশতাগণের মজলিসে তাদের কথা উল্লেখ করেন।” (মুসলিম, আবু দাউদ) উদ্দীপকে শিক্ষক বললেন, প্রত্যেক মানুষের কুরআন তিলাওয়াত করা অপরিহার্য। এর মাধ্যমে মানবমনের সকল কলুষ-কালিমা দূরীভূত হয়ে মানবাত্মা পূতপবিত্র হয়ে ওঠে। সুতরাং উক্ত কুরআন ও হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়, আত্মাকে কলুষতামুক্ত করতে হলে পবিত্র কুরআন তিলাওয়াতের বিকল্প নেই।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।