হাদিসের আলোকে সালমার বক্তব্য ব্যাখ্যা কর।
উত্তর: সালমার 'কর্মকাণ্ডে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।হযরত আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "কোনো মুসলমান যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এরপর কোনো মানুষ কিংবা পাখি অথবা চতুষ্পদ জন্তু তা হতে ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকাহ হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম)কোনো মুসলমান কর্তৃক রোপিত বৃক্ষের ফল, বপনকৃত শস্যবীজ হতে উৎপাদিত খাদ্যশস্য যদি কোনো মানুষ বা কোনো পাখি বা কোনো পশু ভক্ষণ করে, তাহলে তা তার জন্য দান বা সাদকাস্বরূপ গণ্য হবে। বৃক্ষরোপণ শুধু সামাজিক কাজ বা বৈষয়িক কাজ নয় বরং পুণ্যের কাজ। এর জন্য আখিরাতে উত্তম প্রতিদান রয়েছে।উদ্দীপকে সালমা সাদকাহর নিয়তে বৃক্ষমেলা থেকে গাছ কিনে রাস্তার পাশে রোপণ করেছে। সে রেহানার প্রশ্নের উত্তরে বলেছে এটি সাদাকা। পশুপাখিও যদি ফল খায় তাও সাদকার সওয়াব। তাই বলা যায়, হাদিসের আলোকে সালমার বক্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিসের আলোকে সালমার বক্তব্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর