ব্যক্তিজীবনে রেহানার কার্যক্রমের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: ব্যক্তিজীবনে রেহানার ঋণগ্রহণের পরিণতি হবে অশুভ।উদ্দীপকে রেহানা সমিতি থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধের ব্যাপারে চিন্তিত। এতে তার রাতে ভালো ঘুম হয় না। যা ঋণগ্রহণের অশুভপরিণতি। এ সম্পর্কে মহানবি (সা.)-এর একটি হাদিস রয়েছে।হযরত আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা ঋণ হতে সাবধান হও। কেননা ঋণ রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা। (বাইহাকি ইমানের শাখা-প্রশাখা অনুচ্ছেদ হতে।) ঋণ মানুষকে সবসময় বিচলিত করে রাখে। ঋণের দরুন মানুষকে সবসময় চিন্তাভাবনায় সময় কাটাতে হয়। ঋণগ্রস্ত ব্যক্তি রাতেও একটু শান্তিতে ঘুমাতে পারে না। তার রাত কাটে অনিদ্রায়। আর দিনের বেলায়ও তার শান্তি থাকে না। কেননা ঋণদাতা দিনের বেলায় তার প্রাপ্য চেয়ে ঋণগ্রহীতাকে হেয় প্রতিপন্ন করে। তাই এ হাদিসে ঋণের পরিণতি সম্পর্কে মুমিনদের সতর্ক করা হয়েছে। উদ্দীপকে ব্যক্তিজীবনে রেহানার কার্যক্রমে যেমনটি এর প্রভাব লক্ষ করা যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ব্যক্তিজীবনে রেহানার কার্যক্রমের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর