উদ্দীপকে উল্লিখিত জনাব আরাফাত সাহেব যে হাদিসের কথা মনে করে নিজেকে শান্ত করলেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আরাফাত সাহেব আত্মসংযম এবং ক্রোধ নিয়ন্ত্রণ সম্পর্কিত হাদিসের কথা মনে করে নিজেকে শান্ত করেছেন। হাদিসটি হলো- হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে। বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি, যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারেন। (বুখারি ও মুসলিম)রাগ বা ক্রোধ দমন করা অত্যন্ত কঠিন কাজ। রাগ বা ক্রোধের সময় যে নিজেকে আয়তে রেখে ক্রোধ দমন করতে পারে, নিজের জঘন্য মনোবৃত্তির ওপর আধিপত্য বিস্তার করতে পারে, যার মধ্যে সকল অবস্থায় মনুষ্যত্ববোধ বজায় থাকে, সেই প্রকৃত ও শ্রেষ্ঠ শক্তিশালী। উল্লিখিত হাদিসটিতে এ বিষয়টিই বোঝানো হয়েছে।উদ্দীপকে জনাব আরাফাত সাহেবকে একটি রিকশা কাদা পানি ছিটিয়ে দিলেও উক্ত হাদিসের কথা স্মরণ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আরাফাত সাহেব যে হাদিসের কথা মনে করে নিজেকে শ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর