মাহফুজার কার্যক্রম হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মাহফুজার কার্যক্রমে ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিসের প্রতিফলন লক্ষ করা যায়। হযরত নোমান ইবনে বাশির (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তুমি মুমিনগণকে তাদের পারস্পরিক দয়া প্রদর্শন, পারস্পরিক ভালোবাসা প্রদর্শন এবং পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একই দেহের মতো দেখতে পারে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন সমস্ত শরীরটা নিদ্রাহীনতা ও জ্বরে আক্রান্ত হয়ে থাকে। (বুখারি ও মুসলিম)।উদ্দীপকে মাহফুজার উক্ত হাদিসটিতে মহানবি (সা.) ইসলামি ভ্রাতৃত্বের স্বরূপ বিশ্লেষণ করেছেন। কুরআন মাজিদেও মহান আল্লাহ ইসলামি ভ্রাতৃত্ব সম্পর্কে বলেন, “মুমিনগণ পরস্পর ভাই ভাই।” (সূরা আল হুজরাত : ১০) উল্লিখিত হাদিসটিতে দেহের উপমা দেওয়া হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ব বিশ্বের সব এলাকার মুসলিমকে অবিচ্ছিন্ন দেহে পরিণত করে। দেহের কোনো একটি অঙ্গে ব্যথা হলে যেমন সমগ্র দেহটাই তা অনুভব করে থাকে তদ্রুপ একজন মুমিন কোনোরূপ বিপদ-আপদে পতিত হলে বা ক্ষতিগ্রস্ত হলে সকল মুমিন মুসলমানই তাতে অস্থির হয়ে যায় ও অসুস্থতা বোধ করে। ফিলিস্তিনি মুসলিমদের জন্য কষ্ট অনুভব করেন। তাদের মুক্তির জন্য নামাযে দোয়া করেন। সঞ্চিত অর্থ থেকে দান-সাদাকা করেন। মাহফুজার উক্ত কর্মে ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলন হয়েছে। বিশ্বের সকল মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই। মুমিনরা একে অপরের সুখে সুখী এবং দুঃখে দুঃখী হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাহফুজার কার্যক্রম হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর