জনাব হাবিবের ভালোবাসা হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাবিবের কাজে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।হযরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কেউ (প্রকৃত) ইমানদার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, পুত্র এবং অন্য সকল লোক থেকে প্রিয় না হই। (বুখারি ও মুসলিম)যে পর্যন্ত কোনো ব্যক্তির নিকট তার পিতামাতা, সন্তানসন্ততি এমনকি মানবজাতি থেকে আল্লাহর রাসুল অধিক প্রিয় না হতে পারবে সেই পর্যন্ত সে ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না। কেননা বিশ্বাস কেবলমাত্র মনে মনে থাকলেই চলবে না; বরং তার প্রতিটি কাজকর্ম প্রতিটি কথায় প্রমাণ করতে হবে যে, তার নিকট রাসুলুল্লাহ (সা.) ছিলেন সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ এবং যাবতীয় গুণের উত্তম আদর্শ।উদ্দীপকে জনাব হাবিব রাসুল (সা.)-এর ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদে মিছিলে যোগ দিতে পিতা-মাতা ও পুত্র সন্তানকে রেখে ঢাকায় যান এবং শাহাদাতবরণ করেন। হাদিসের আলোকে তাই বলা যায়, তার এরূপ কর্মকান্ড রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব হাবিবের ভালোবাসা হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর