জনাব মাহবুবের কর্মকাণ্ডের পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মাহবুবের কর্মকাণ্ডে মুনাফিকের নিদর্শন' ফুটে উঠেছে।-নিফাক. অর্থ ভণ্ডামি, কপটতা। ইসলামি পরিভাষায়, অন্তরে কুফর ও আবাধ্যতা গোপন রেখে মুখে ইসলাম স্বীকার করাকে বলে নিফাক। আর যে এরূপ করে তাকে বলে মুনাফিক। মুনাফিকের নিদর্শন সম্পর্কে একটি হাদিসে উল্লেখ আছে-হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.) হতে। বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি – -১. যখন সে কথা বলে মিথ্যা বলে। ২. যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে বা ওয়াদার বিপরীত করে। ৩. যখন তার নিকট কিছু গচ্ছিত রাখা হয় তখন সে খিয়ানত করে। (বুখারি ও মুসলিম)উদ্দীপকে জনাব মাহবুব তার প্রতিবেশীকে দেওয়া কথা রাখেনি।। এমনকি তাকে দেওয়া আমানতের টাকাও নিজ কাজে ব্যয় করেছে, যা সুস্পষ্ট আমানতের খিয়ানত। তাই বলা যায়, তার কর্মকাণ্ডে নিফাকি -প্রকাশ পেয়েছে। মুনাফিকের পরিণতি খুবই খারাপ। নিফাকি জঘন্যতম অপরাধ। মুনাফিকরা সুযোগ সন্ধানী। বিশ্বাসঘাতক ব্যক্তি, সমাজ, জাতি ও রাষ্ট্রের চরম শত্রু। এদের কথা কাজে মিল না থাকায় -এবং আমানতের খিয়ানত করায় কেউ তাদেরকে বিশ্বাস করে না। -মুনাফিকদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা -জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে।" (সূরা আন নিসা: ১৪৫)।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব মাহবুবের কর্মকাণ্ডের পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর