উদ্দীপকে হযরত মুসআব (রা.)-এর শাহাদাতবরণ তাঁর ইমানের সত্যায়ন। হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হযরত মুসআব (রা.)-এর শাহাদাতবরণ তাঁর ইমানের সত্যায়ন, যা হাদিস দ্বারা প্রমাণিত।রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিকট আমি তার পিতামাতা, সন্তান-সন্ততি ও সব মানুষের চেয়ে অধিক প্রিয় হই।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ যথার্থ মুমিন হওয়ার পূর্বশর্ত হলো পৃথিবীর সবকিছুর চেয়ে রাসুলুল্লাহ (সা.)-কে তথা তাঁর আদর্শকে অধিক ভালোবাসতে হবে। মাতা-পিতা, সন্তান-সন্ততি আমাদের অত্যন্ত আপনজন। অন্যান্য মানুষ যেমন বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশী, আত্মীয়স্বজন এরাও আমাদের খুবই কাছের। আমরা এদের সবাইকে ভালোবাসি। কিন্তু এদের প্রতি আমাদের যত ভালোবাসা রয়েছে তার চেয়েও বেশি ভালোবাসা থাকতে হবে রাসুলের প্রতি। তাঁর দেখানো পথ ইসলামের প্রতি। তাহলেই প্রকৃত মুমিন হওয়া যাবে নতুবা নয়।উদ্দীপকে যেমনটি আমরা হযরত মুসআব (রা.)-এর শাহাদাতের ঘটনার মাধ্যমে দেখতে পাই। তিনি তার জীবনের চেয়েও বেশি রাসুল (সা.) কে ভালোবাসতেন এবং এই ভালোবাসার প্রমাণ তিনি জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন। উপরোল্লিখিত হাদিসের আলোকে বলা যায়, হযরত মুসআব (রা.)-এর শাহাদাতবরণ ইমানের সত্যায়ন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে হযরত মুসআব (রা.)-এর শাহাদাতবরণ তাঁর ইমানের সত্যায়ন। হাদিসে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর