শেয়ারFacebookWhatsApp

শরীফ সাহেবের ছেলে যে আসক্তি দ্বারা আসক্ত তা প্রতিকারের উপায় বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত শরীফ সাহেবের ছেলে যে আসক্তি দ্বারা আসক্ত তা হলো মাদকদ্রব্য। মাদকাসক্তিতে আকৃষ্ট ব্যক্তিই হলো মাদকাসক্ত। আর মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা' ঝোঁক বা প্রবণতাকে মাদকাসক্তি বলে। ইসলামে হারাম ঘোষণা করে এটা যে বড় পাপ তা তুলে ধরা হয়েছে।নিম্নে মাদকাসক্তি থেকে প্রতিকারের কিছু উপায় তুলে ধরা হলো-১. এটি যে গুনাহ ও বড় অপরাধের কাজ তা উপলব্ধি করানো।২. পরকালীন জীবনে এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে তার ভয়াবহতা তুলে ধরা।৩. অসৎ সঙ্গ ত্যাগ করানো।৪. সমাজে মানুষের কাছে যাতে মাদক সহজলভ্য না হয় তাই তার সরবরাহ বন্ধ করা।৫. মাদকের সাতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা।৬. মাদকাসক্ত ব্যক্তিকে নিরাময় বা পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানো।৭. মদের উৎপাদন ও বিপণন বন্ধ করা। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসে।সর্বোপরি ইসলামের মৌলিক বিধিবিধান পালন করে আল্লাহর কাছে প্রার্থনা করা। নিয়মিত ভালো কাজের অভ্যাস তৈরি করে খারাপ কাজ ও কুচিন্তা পরিহার করা ইত্যাদি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

শরীফ সাহেবের ছেলে যে আসক্তি দ্বারা আসক্ত তা প্রতিকারের উপায় বিশ্লেষ…

উদ্দীপক

মুনসুর সাহেবের ছেলে এসএসসি পাস করে এবারে কলেজে ভর্তি হবে। অনলাইনে ভর্তির আবেদন করতে হয়। দূরের কলেজে ভর্তি হলে বাড়ি থেকে লেখাপড়া করা সম্ভব নয়। কিন্তু কোথায় থাকবে, কাদের সাথে বন্ধুত্ব হবে এই নিয়ে চিন্তিত মুনসুর সাহেব। প্রতিবেশী শরিফ সাহেবের মেধাবী ছেলেটি মাদকাসক্তদের সাথে বন্ধুত্বের কারণে বিপথগামী হয়ে গেছে। এখন সেও মাদকাসক্ত। তাই মুনসুর সাহেব ছেলেকে বন্ধু নির্বাচনের গুরুত্ব বুঝাবার চেষ্টা করছেন। তিনি রাসুল (সা.)-এর একটি হাদিসও উদ্ধৃত করলেন, "মানুষ তার বন্ধুর আদর্শ দ্বারা প্রভাবিত হয়, তাই তোমাদের প্রত্যেকেই যেন দেখে নেয় সে কার সাথে বন্ধুত্ব করছে।"

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

ইমানের সত্তরটির অধিক শাখা-প্রশাখা রয়েছে।

উত্তর

"সাবধান তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।” বাক্যটি দায়িত্বশীলতা সম্পর্কিত হাদিসের অংশবিশেষ। এ হাদিস অনুসারে মানুষকে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা হাদিস অনুসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো পর্যায়ের দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকেরই উচিত সে যেন তার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। যদি ব্যক্তি তার দায়িত্ব ও কর্তব্য সুচারুভাবে পালন করে এর জন্য সে যেমন পুরস্কার পাবে আবার দায়িত্ব সঠিকভাবে পালন না করলে পরকালীন জীবনে এর জন্য শাস্তিও ভোগ করতে হবে। কেননা হাদিস অনুসারে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শরীফ সাহেবের ছেলে যে আসক্তি দ্বারা আসক্ত তা হলো মাদকদ্রব্য। মাদকাসক্তিতে আকৃষ্ট ব্যক্তিই হলো মাদকাসক্ত। আর মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা' ঝোঁক বা প্রবণতাকে মাদকাসক্তি বলে। ইসলামে হারাম ঘোষণা করে এটা যে বড় পাপ তা তুলে ধরা হয়েছে।নিম্নে মাদকাসক্তি থেকে প্রতিকারের কিছু উপায় তুলে ধরা হলো-১. এটি যে গুনাহ ও বড় অপরাধের কাজ তা উপলব্ধি করানো।২. পরকালীন জীবনে এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে তার ভয়াবহতা তুলে ধরা।৩. অসৎ সঙ্গ ত্যাগ করানো।৪. সমাজে মানুষের কাছে যাতে মাদক সহজলভ্য না হয় তাই তার সরবরাহ বন্ধ করা।৫. মাদকের সাতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা।৬. মাদকাসক্ত ব্যক্তিকে নিরাময় বা পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানো।৭. মদের উৎপাদন ও বিপণন বন্ধ করা। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসে।সর্বোপরি ইসলামের মৌলিক বিধিবিধান পালন করে আল্লাহর কাছে প্রার্থনা করা। নিয়মিত ভালো কাজের অভ্যাস তৈরি করে খারাপ কাজ ও কুচিন্তা পরিহার করা ইত্যাদি।

উত্তর

বর্তমানে সমাজে উদ্দীপকে উদ্ধৃত হাদিসটি যথা- “মানুষ তার বন্ধুর আদর্শ দ্বারা প্রভাবিত হয়, তাই তোমাদের প্রত্যেকেই যেন দেখে নেয় সে কার সাথে বন্ধুত্ব করছে" খুবই যুগোপযোগী। বর্তমান সমাজে তরুণদের অধিকাংশই তাদের নীতি নৈতিকতা হারিয়ে বিজাতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে অসৎ চরিত্রের অধিকারী হচ্ছে। সমাজে তরুণদের মধ্যে উন্নত চারিত্রিক গুণাবলিসম্পন্ন মানুষ যেমন, সৎ ভদ্র, মার্জিত তাকওয়াবান ইত্যাদি গুণাবলিসম্পন্ন মানুষ পাওয়া খুবই দুষ্কর। সুতরাং অধিকাংশ খারাপ মানুষের মধ্যে ভালো মানুষের প্রভাব তুলনামূলক কম থাকায় আমাদের তরুণরা নৈতিকাহীন মানুষকেই বন্ধু হিসেবে গ্রহণ করছে। যা তার ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সুতরাং আদর্শ মানুষ হওয়ার জন্য আদর্শ বন্ধু নির্বাচন করা জরুরি। এক্ষেত্রে ভালো মানুষ তথা সৎ ইমানদার দ্বারা কুরআন ও হাদিসের অনুসরণ করে জীবন পরিচালনা করে এমন লোকদের বন্ধু নির্বাচন করতে হবে। কারণ পূণ্যবানদের সংস্পর্শে মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উন্নতি অগ্রগতি সহজতর হবে। প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং আমাদের সকলেরই বন্ধু নির্বাচনে উদ্দীপকে উল্লিখিত হাদিসের অনুসরণ করতে হবে। এবং আমাদের অধীনস্থরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে সেদিকে ও আমাদের নজর রাখতে হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।