কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: কুরআন ও হাদিস উভয়টি শরিয়তের উৎস। কিন্তু কুরআন হলো আল্লাহর বাণী এবং হাদিস হলো তদীয় রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী। কুরআন ও হাদিসের কতিপয় পার্থক্য হলো-১. কুরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ ওহি। হাদিস পরোক্ষ ওহি।২. কুরআন হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে নাযিল হয়েছে। হাদিস অপ্রকাশ্য ওহিরূপে সরাসরি রাসুলের কাছে অবতীর্ণ হয়েছে।৩. কুরআনের শব্দাবলি ও ভাষা আল্লাহর নিজের। হাদিসের শব্দাবলি রাসুলের নিজস্ব।৪. কুরআনকে বলা হয় 'ওহিয়ে মাতলু' বা পঠিত প্রত্যাদেশ। হাদিসকে বলা হয় 'ওহিয়ে গায়রে মাতলু' বা (সালাতে) অপঠিতব্য প্রত্যাদেশ।৫. সালাতে কুরআন পাঠ করা ফরজ। সালাতে হাদিস পাঠ করা যায় না।৬. কুরআন শরিয়তের অকাট্য দলিল। হাদিস কুরআন অপেক্ষা কম অকাট্য দলিল।৭. কুরআনের যেকোনো বিষয় অস্বীকার করলে কাফির হয়। যথার্থ প্রমাণ না পেলে হাদিস অস্বীকার করলে কাফির হবে না।৮. কুরআন রাসুল (সা.)-এর এক চিরন্তন মুজিযা। হাদিস মুজিযা নয়।সর্বোপরি কুরআন হাদিস শরিয়তের উৎস হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর