উদ্দীপকে বর্ণিত ইমানের সর্বোত্তম ও সর্বনিম্ন শাখা দুটির ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুফতি মাহমুদুল হাসান সাহেব জুমার খুতবা দানকালে বলেন যে, ইমানের সত্তরটির অধিক শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তমটি হলো "লা ইলাহা ইল্লাল্লাহ” বলাএবং সর্বনিম্ন শাখা হলো "রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।” এটি ইমানের শাখা প্রশাখা সম্পর্কিত হাদিসের অংশবিশেষ। আলোচ্য হাদিসে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই বলে একত্ববাদে অটল বিশ্বাস করাকে ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা বলে চিহ্নিত করা হয়েছে। আর রাস্তা থেকে কাঁটা, কষ্টদায়ক বা অনিষ্টকর বস্তু বিদূরিত করাকে ক্ষুদ্রতম শাখা বলে চিহ্নিত করা হয়েছে। ইমান হলো ইসলামের মৌল ভিত্তি। 'লা ইলাহা ইল্লাহ' বলে এক আল্লাহকে ইলাহ ও সর্বময় ক্ষমতার মালিক এবং বিধানদাতা হিসেবে মেনে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে এবং তারই আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কিছুই আর ইবাদত বা উপাসনার যোগ্য নয়। কেননা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বা মাবুদ নেই। তাই এটাকেই ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা বলা হয়েছে।আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে। সুতরাং আমাদের উচিত ইমানের শাখা প্রশাখার প্রতি যথাযথ মর্যাদা প্রদানপূর্বক জীবনের সর্বক্ষেত্রে তার অনুশীলন করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইমানের সর্বোত্তম ও সর্বনিম্ন শাখা দুটির ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর